Ananya Panday and Aditya Roy Kapur: লন্ডনে আইসস্কেটিং অনন্যা-আদিত্যর, চুপিচুপি ক্যামেরাবন্দি যুগল
যাতে পড়ে না যায় প্রেমিকা তাই শক্ত করে তাঁর হাত ধরে রয়েছেন আদিত্য। যুগলের আদুরে ছবিতে চোখ জুড়িয়েছে নেটিজেনের।
নতুন বছরের শুরুটা একসঙ্গে কাটাতে বছর শেষেই বিদেশ পাড়ি দিয়েছিলেন বলিউডের চর্চিত জুটি অনন্যা পাণ্ডে এবং আদিত্য রয় কপূর (Ananya Panday and Aditya Roy Kapur)। লন্ডনে চুপিচুপি ক্যামেরাবন্দি হলেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনন্যা-আদিত্যর লন্ডন (London) ভ্রমণের ছবিতে দেখা যাচ্ছে, আইসস্কেটিং করছেন দুজনে। যাতে পড়ে না যায় প্রেমিকা তাই শক্ত করে তাঁর হাত ধরে রয়েছেন আদিত্য। যুগলের আদুরে ছবিতে চোখ জুড়িয়েছে নেটিজেনের। তবে নিজেদের প্রেমকে খোলাখুলি এখনও স্বীকৃতি দেননি দুজনের কেউই। কিন্তু কফি উইথ করণ-এ এসে প্রেমের ইঙ্গিত দিয়ে গিয়েছেন আদিত্য এবং অনন্যা।
দেখুন যুগলের ছবি...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 05, 2024 11:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

