Abhishek Bachchan-Aishwarya Rai Bachchan: অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন, ছেলের সঙ্গে নিমরতের সম্পর্কের খবরে বিরক্ত, বচ্চন পরিবারের বড় পদক্ষেপ?
ঘটনা যাই হোক না কেন, নিমরত কউর কেন গুঞ্জন হলে, তা নস্যাৎ করছেন না বলে প্রশ্ন উঠছে। তেমনি অভিষেকও কেন এ বিষয়ে কোনও মন্তব্য করছেন না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
মুম্বই, ৬ নভেম্বর: ঐশ্বর্য রাইয়ের সঙ্গে অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনে বিরক্ত বচ্চন পরিবার (Amitabh Bachchan)। ঐশ্বর্য-অভিষেকের (Abhishek Bachchan) বিচ্ছেদের গুঞ্জনে বচ্চন পরিবার বিরক্ত। পাশাপাশি নিমরত কউরের প্রসঙ্গেও অত্যন্ত বিরক্ত বচ্চনরা। ফলে অভিষেক বচ্চনের সঙ্গে নিমরত কউরের সম্পর্ক নিয়ে যে জল্পনা চলছে, তা একেবারেই ঠিক নয়। ওই জল্পনার কোনও ভিত্তি নেই বলেও ঘনিষ্ঠ মহলে বিরক্তি প্রকাশ করা হয় বচ্চন পরিবারের তরফে। মিলছে এমন খবর।
তবে ঘটনা যাই হোক না কেন, নিমরত কউর (Nimrat Kaur) কেন গুঞ্জন হলে, তা নস্যাৎ করছেন না বলে প্রশ্ন উঠছে। তেমনি অভিষেকও কেন এ বিষয়ে কোনও মন্তব্য করছেন না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন থেকে শুরু করে নিমরত কউরের সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে অভিষেকের এবার মুখ খোলা উচিত বলে মনে করেন অনেকে।
তবে বচ্চনের ঘনিষ্ঠ মহলের কথায়, এই জল্পনা কোথায় শুরু হয়েছে? বিয়ের পর থেকে স্ত্রী এবং পরিবারের প্রতি অত্যন্ত একনিষ্ঠ অভিষেক। স্ত্রীকে ভালবাসেন, তাঁর প্রতি সব সময় নমনীয় জুনিয়র বচ্চন। স্ত্রীকে ঠকানোর বিষয়ে অভিষেক কখনও ভাবতেই পারেন না। তাহলে হঠাৎ করে অভিষেক কেন এই ধরনের কাজ করবেন বলে প্রশ্ন তোলেন ওই ব্যক্তি।
তবে এখানেই শেষ নয়। অভিষেক, ঐশ্বর্যকে জড়িয়ে, তাঁদের পরিবার নিয়ে যে গুঞ্জন, জল্পনা শুরু হয়েছে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারেন অমিতাভ বচ্চন। তাঁর পরিবার কখনও কোনও বিষয়ে মুখ খোলে না বলে, যাঁর যা ইচ্ছা বলা যায় না। কখনও অভিষেক, ঐশ্বর্যকে নিয়ে গুঞ্জন আবার কখনও জয়া বচ্চনের মায়ের মৃত্যুর খবর, এই ধরনের মিথ্যে চর্চা, রটনা একেবারেই বিগ বি আর বরদাস্ত করতে চাইছেন না। ফলে তিনি আইনি পদক্ষেপ করতে চাইছেন বলে খবর।
(The above story first appeared on LatestLY on Nov 06, 2024 09:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

