Abhishek Bachchan: সংসার ভাঙার গুঞ্জনের মধ্যেই কোটি টাকার একাধিক ফ্ল্যাট কিনে ফেলল বচ্চ পরিবার
একদিকে অভিনেতা অভিষেক বচ্চনের সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে দিওয়ালির আগে একসঙ্গে ১০টি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেললেন অমিতাভ ও অভিষেক বচ্চন।
একদিকে অভিনেতা অভিষেক বচ্চনের সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে দিওয়ালির আগে একসঙ্গে ১০টি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেললেন অমিতাভ (Amitabh Bachchan) ও অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। জানা যাচ্ছে মুম্বইয়ের মুলুন্ড এলাকায় ২৪.৯৫ কোটি টাকায় ১০টি ফ্ল্যাট কিনেছেন তাঁরা। জানা যাচ্ছে, প্রতিটি ফ্ল্যাটই ৩ অথবা ৪ কামরার। সবমিলিয়ে ১০, ২১৬ বর্গফুটের প্রপার্টি কিনেছে বচ্চন পরিবার। এর মধ্যে ৬টি ফ্ল্যাট সিনিয়র বচ্চনের এবং বাকিগুলি জুনিয়র বচ্চনের। এর আগেও জলসার পাশে একটি একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন অভিষেক। এর আগে চলতি বছরে অমিতাও বাসস্থানের জন্য বিনিয়োগ করেছিলেন। চলতি বছরে কমপক্ষে ১০০ কোটি টাকা বাড়ি কেনাকাটা করতেই খরচ করেছে বচ্চন পরিবার।
প্রসঙ্গত, বিগত কয়েকমাসে অভিষেক ও ঐশ্বর্যের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের খবর, অভিষেকে জীবনে দ্বিতীয় কোনও নারী এসেছে। আর সেই কারণে এই জনপ্রিয় জুটির সংসার ভাঙতে চলেছে। যদিও এই গুঞ্জন নিয়ে দুজনের মধ্যে কেউই কোনও মন্তব্য করেননি।
(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 09:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

