Ram Setu Trailer: 'রাম মন্দির বহু আছে কিন্তু সেতু একটাই', প্রকাশ্য 'রাম সেতুর' ট্রেলার, দেখুন
২ মিনিট ৯ সেকেন্ডের যে ট্রেলার প্রকাশ্যে এসেছে রাম সেতুর, সেখানে অক্ষয় কুমারকে একটি আর্কিওলজিক্যাল মিশনে পাঠানো হচ্ছে বলে তুলে ধরা হয়। যেখানে অক্ষয় কুমারকে একাধিক বাধার মুখে পড়তে হয়।
মুম্বই, ১১ অক্টোবর: প্রকাশ্যে এল রাম সেতু-র (Ram Setu) ট্রেলার। অক্ষয় কুমার (Akshay Kumar), নুসরত বারুচা এবং জ্যাকলিন ফার্নান্ডেজ একযোগে এই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাম সেতুর ট্রেলার পোস্ট করেন আক্কি। রাম সেতু-র প্রথম ঝলক যখন প্রকাশ্যে আসে, তা প্রত্যেকে পছন্দ করেন। এবার সবাই ট্রেলারও ভালবাসবেন বলে আশা প্রকাশ করেন অক্ষয় কুমার। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাচ্ছে রাম সেতু। পরিবারের সঙ্গে প্রত্যেকে যাতে সিনেমা হলে গিয়ে এই ছবি দেখেন, সেই আশাও প্রকাশ করতে দেখা যায় অক্ষয় কুমারকে।
২ মিনিট ৯ সেকেন্ডের যে ট্রেলার প্রকাশ্যে এসেছে রাম সেতুর, সেখানে অক্ষয় কুমারকে একটি আর্কিওলজিক্যাল মিশনে পাঠানো হচ্ছে বলে তুলে ধরা হয়। যেখানে অক্ষয় কুমারকে একাধিক বাধার মুখে পড়তে হয়। রাম সেতুর ট্রেলারে আক্কি-কে বলতে শোনা যায়, বিশ্ব জুড়ে রামচন্দ্রের বহু মন্দির রয়েছে কিন্তু রাম সেতু একটাই।
View this post on Instagram
অক্ষয় কুমারকে কেন এই আর্কিওলজিক্যাল মিশনে পাঠানো হয়, তা বলতে শোনা যায় নুসরত বারুচাকে। তবে অক্ষয়ের সঙ্গে এই মিশনে অংশ নেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং সত্য দেব। ট্রেলারের শেষে দেখা যায়, মাঝ সমুদ্র থেকে উঠে াসছেন অক্ষয় কুমার। যেখানে তাঁকে একটি বিশালকার পাথর কাঠে নিয়ে সমুদ্র থেকে উঠে আসতে দেখা যায়।
(The above story first appeared on LatestLY on Oct 11, 2022 04:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

