Akshay Kumar Video: শিবাজির চরিত্রে অক্ষয় কুমার, তীব্র কটাক্ষের মুখে অভিনেতা
অক্ষয় কুমার যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে নয়া ছবির কথা জানান প্রত্যেককে, তখন তীব্রভাবে সমালোচনা করা হয় অভিনতার। অক্ষয় কুমার যেভাবে পৃথ্বিরাজ চৌহানের চরিত্রে অভিনয় করে, ছবি ডুবিয়েছেন, এবারও তাই করবেন বলে কটাক্ষ করেন অনেকে।
মুম্বই, ৬ ডিসেম্বর: এবার ছত্রপতি শিবাজি মহারাজের (Chhatrapati Shivaji Maharaj) চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। মঙ্গলবার থেকেই মারাঠি ছবি শ্যুটিং শুরু করছেন অক্ষয়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নয়া ছবির শ্যুটের দিনক্ষণ শেয়ার করে, প্রত্যেকের আশীর্বাদ চান অক্ষয় কুমার। ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্র যাতে তিনি ফুটিয়ে তুলতে পারেন, সেই আশা প্রকাশ করেন অভিনেতা। পাশাপাশি অক্ষয় কুমার যাতে শিবাজি মহারাজের চরিত্রকে পর্দা তুলে ধরতে পারেন সঠিকভাবে, সেই আশাও প্রকাশ করেন অভিনেতা। অক্ষয় কুমার যখন নিজের সোশ্যাল হ্যান্ডেলে নয়া ছবির কথা জানান প্রত্যেককে, তখন তীব্রভাবে সমালোচনা করা হয় অভিনতার। অক্ষয় কুমার যেভাবে পৃথ্বিরাজ চৌহানের চরিত্রে অভিনয় করে, ছবি ডুবিয়েছেন, এবারও তাই করবেন বলে কটাক্ষ করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, আক্কির কোনও প্রয়োজনই নেই ছত্রপতি শিবাজি মহিরাজের চরিত্রে অভিনয়ের। সবকিছু মিলিয়ে শিবাজির চরিত্রে অভিনয়ের কথা জানিয়ে চরম সমালোচনার মুখে পড়েন অভিনেতা।
আরও পড়ুন: Akshay Kumar: 'বচ্চন পান্ডের' জন্য বিপুল পারিশ্রমিক, নেটিজেনদের তোপের মুখে অক্ষয় কুমার
View this post on Instagram
সম্প্রতি অক্ষয় কুমারের একের পর এক ছবি মুখ থুবড়ে পড়তে শুরু করে। পৃথ্বিরাজ চৌহান থেকে শুরু করে রক্ষা বন্ধন বা রাম সেতু, কোনও ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি সেভাবে। যা নিয়ে আলোচনা, সমালোচনা শুরু হয়।
View this post on Instagram
এসবের মাঝে এবার শিবাজি মহারাজের চরিত্রে অবিনয় করবেন জানিয়ে অক্ষয় কুমার ফের তীব্র কটাক্ষের মুখে পড়েন।
(The above story first appeared on LatestLY on Dec 06, 2022 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

