Akshay Kumar: অক্ষয় কুমার কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? মুখ খুললেন 'খিলাড়ি'

আক্কি আরও বলেন, এ পর্যন্ত তিনি ১৫০টি ছবি প্রযোজনা করেছেন। কোনও কোনও বছরে তিনি ৩-৪ টি করে ছবি প্রযোজনা করেন। এসব ছবির মধ্যে 'রক্ষা বন্ধনও' তাঁর হৃদয়ের খুব কাছাকাছি একটি ছবি বলে মন্তব্য করেন অক্ষয় কুমার।

Akshay Kumar: অক্ষয় কুমার কি রাজনীতিতে যোগ দিচ্ছেন? মুখ খুললেন 'খিলাড়ি'
Akshay Kumar (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ জুলাই:  অক্ষয় কুমার (Akshay Kumar) কি রাজনীতিতে যোগ দিচ্ছেন?  এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ খুললেন আক্কি। অক্ষয় কুমার বলেন, তিনি একজন অভিনেতা (Actor) । সিনেমা তৈরির কাজ, সিনেমায় অভিনয় করা নিয়ে তিনি ভাল আছেন। সিনেমা তৈরি এবং সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে যতটুকু সম্ভব তিনি সামাজিক কাজ করতে চান। এর বাইরে কিছু নয় বলে মন্তব্য করেন অক্ষয় কুমার।

আক্কি আরও বলেন, এ পর্যন্ত তিনি ১৫০টি ছবি প্রযোজনা করেছেন। কোনও কোনও বছরে তিনি ৩-৪ টি করে ছবি প্রযোজনা করেন। এসব ছবির মধ্যে 'রক্ষা বন্ধনও' তাঁর হৃদয়ের খুব কাছাকাছি একটি ছবি বলে মন্তব্য করেন অক্ষয় কুমার।

আরও পড়ুন:  Chhavi Mittal: সহানুভূতি কুড়োচ্ছেন? ক্যানসারের অস্ত্রোপচারের পর অভিনেত্রী ছবি মিত্তলকে কটাক্ষ

তবে এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও অক্ষয় কুমার রাজনীতিতে যোগ দেবেন কি না, এমন প্রশ্ন করা হয় দিল্লিতে। যার উত্তরেও প্রায় একই ধরনের জবাব দেন অভিনেতা। তিনি বলেন, তিনি খুশি থাকতে চান। ছবিতে অভিনয়ের মাধ্যমে কীভাবে মানুষের জন্য কাজ করা যায়, সমাজের জন্য কাজ করা যায়, তিনি তাই করবেন বলে জবাব দেন আক্কি। এবারও তার অন্যথা হয়নি।

প্রসঙ্গত শিগগিরই মুক্তি পাবে অক্ষয় কুমারের ছবি 'রক্ষা বন্ধন'। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন ভূমি পেদনেকর। বোনদের খুশির জন্য একজন দাদা কীভাবে তাঁর সারাটা জীবন ধরে কষ্ট করতে পারেন, সেই ছবি তুলে ধরা হয়েছে রক্ষা বন্ধনে।

(The above story first appeared on LatestLY on Jul 05, 2022 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).