Singham Again: শুটিংয়ের মাঝপথে বিপত্তি, চোখে চোট অজয় দেবগনের, বাতিল মুম্বইয়ে 'সিঙ্ঘম এগেন'এর শুট
মুম্বইয়ে ছবির শুটিং চলাকালীন চোখে চোট পেয়েছেন অভিনেতা অজয় দেবগন। যার কারণে চিকিৎসকের পরামর্শে আপাতত কিছুদিনের জন্যে ছবির শুটিং বাতিল করতে হয়েছে তাঁকে।
মুম্বই, ২৪ ডিসেম্বরঃ বলিউড পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) কপ ইউনিভার্স নিয়ে দর্শক মহলে এক আলাদাই উন্মাদনা রয়েছে। বর্তমানে পরিচালক তাঁর আসন্ন কপ ইউনিভার্স ছবি সিঙ্ঘম এগেন-এর (Singham Again) শুটিং নিয়ে ব্যস্ত। ছবিতে স্টার কাস্টে ভরিয়ে দিয়েছেন রোহিত। একাধারে রয়েছেন অজয় দেবগন (Ajay Devgn), অক্ষয় কুমার (Akshay Kumar), রণবীর সিং (Ranveer Singh), টাইগার শ্রফ (Tiger Shroff)। এর পাশাপাশি আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। মুম্বইয়ে ছবির শুটিং চলাকালীন চোখে চোট পেয়েছেন অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn)। যার কারণে চিকিৎসকের পরামর্শে আপাতত কিছুদিনের জন্যে ছবির শুটিং বাতিল করতে হয়েছে তাঁকে।
সাধারণত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়ে অভিনেতারা নিজেদের বডি ডবল (অবিকল একই চেহারার অন্য ব্যক্তি) ব্যবহার করেন। কিন্তু অজয় নিজের বডি ডবল ব্যবহারে খুব একতা অভ্যস্ত নন। ছবিতে নিজের অ্যাকশন দৃশ্যের শুট তিনি নিজে করতেই পছন্দ করেন। সিঙ্ঘম এগেন-এর (Singham Again) সেটে একটি অ্যাকশন দৃশ্যে শুটিং চলাকালীনই চোখে চোট পান অজয়। শুটিং থামিয়ে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেন তিনি। জানা যাচ্ছে, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে আপাতত কিছুদিন শুটিং থেকে বিরাম নেবেন অভিনেতা।
সূত্রের খবর, এই বছরের জন্যে স্থগিত রাখা হয়েছে শুটিং। আগামী বছর পুনরায় শুরু হবে সিঙ্ঘম এগেন-এর (Singham Again) শুটিং। ডিসেম্বরের বাকি দিনের জন্যে মুম্বইয়ে ছবির শুটিং শিডিউল বাতিল করা হয়েছে। এরপর নতুন বছরে হায়দরাবাদে শুটিংয়ের পরবর্তী সময়সূচী নির্ধারণ করা হয়েছে। সূত্র আরও জানাচ্ছে, অজয় ছাড়া এই ছবির পরবর্তী শুটিং সম্ভব নয়। কারণ ছবিতে তিনিই মুখ্য চরিত্র। বাকি অংশের শুটিংয়ে তাঁর প্রয়োজন রয়েছে। সিঙ্ঘম এগেন-এর (Singham Again) অন্যান্য তারকারা নিজেদের শুটিং প্রায় সম্পন্ন করে ফেলেছেন।
(The above story first appeared on LatestLY on Dec 24, 2023 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

