Aishwarya Rai Video: শাশুড়ি, ননদের সঙ্গে গল্পে মশগুল ঐশ্বর্য, ভাইরাল ভিডিয়ো নিয়ে জোর আলোচনা

Aishwarya Rai Video: শাশুড়ি, ননদের সঙ্গে গল্পে মশগুল ঐশ্বর্য, ভাইরাল ভিডিয়ো নিয়ে জোর আলোচনা
Aishwarya With Bachchan Family in 2018.jpg (Photo Credit: Instagram)

অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে (Anant-Radhika Wedding) বচ্চন পরিবারের সঙ্গে অনুষ্ঠানে হাজির হননি ঐশ্বর্য রাই (Aishwarya Rai Bachchan)। মেয়ে আরাধ্যাকে নিয়ে পৃথকভাবে বিয়ের অনুষ্ঠনে হাজির হতে দেখা যায় রাইকে। অন্যদিকে অমিতাভ, জয়া, অভিষেক, শ্বেতারা একসঙ্গে আম্বানি পুত্রের বিয়ের অুষ্ঠানে হাজির হন। শুধু তাই নয়, ক্যামেরার সামনে অভিষেকের সঙ্গেও পোজ দিতে দেখা যায়নি ঐশ্বর্যকে। যা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। ঐশ্বর্য কেন বচ্চনদের সঙ্গে ছবি পর্যন্ত তুললেন না, তা নিয়ে জোরদার প্রশ্ন উঠতে শুরু করে। এদিকে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কের রসায়ন নিয়ে যখন কানাঘুঁষো শুরু হয়, সেই সময় ভাইরাল হল পুরনো ভিডিয়ো। যেখানে ২০১৮ সালে রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের রিসেপশনে বচ্চনদের সঙ্গে হাসি মুখে হাজির হতে দেখা যায় ঐশ্বর্যকে। এমনকী ক্যামেরার সামনে হাজির হয়ে ঐশ্বর্য জয়া বচ্চন এবং ননদ শ্বেতার সঙ্গে গল্পও জুড়ে দেন।

আরও পড়ুন: Kim Kardashian: 'কুইন'ঐশ্বর্যর সঙ্গে এক ফ্রেমে ধরে দিলেন আমেরিকান সুপারস্টার কিম কার্দাশিয়ান

দেখুন সেই পুরনো ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

(The above story first appeared on LatestLY on Jul 15, 2024 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).