Aishwarya Rai- Salman Khan: বরফ গলছে? বিচ্ছেদের বহু বছর পর এক ফ্রেমে বন্দি ঐশ্বর্য, সলমন, দেখুন
নীতা আম্বানির সঙ্গে যখন শাহরুখ, সলমন, হম হল্যান্ড, জেন্ডায়ারা একই ফ্রেমে পোজ দেন, সেই সময় হঠাৎ সেখানে রাইয়ের ঝলক দেখা যায়। ঐশ্বর্য যখন আরাধ্যার সঙ্গে কথা বলছেন, সেই সময় সলমনের সঙ্গে নিজের অজান্তেই ফ্রেম বন্দি হন তিনি।
মুম্বই, ৪ এপ্রিল: এবার কি সলমন খান (Salman Khan) এবং ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai) সম্পর্কের শীতলতা কেটে যাচ্ছে? এমনই গুঞ্জন শুরু হয়েছে বলিউড (Bollywood) জুড়ে। ঐশ্বর্য এবং সলমন যখন একই ফ্রেমে ধরা পড়েন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। তবে সলমন খান এবং ঐশ্বর্য রাইকে নিয়ে যতই আলোচনা হোক না কেন, তাঁরা নিজেদের অজান্তেই এক ফ্রেমে ধরা পড়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের (NMACC) অনুষ্ঠানে। নীতা আম্বানির সঙ্গে যখন শাহরুখ, সলমন, হম হল্যান্ড, জেন্ডায়ারা একই ফ্রেমে পোজ দেন, সেই সময় হঠাৎ সেখানে রাইয়ের ঝলক দেখা যায়। ঐশ্বর্য যখন আরাধ্যার সঙ্গে কথা বলছেন, সেই সময় সলমনের সঙ্গে নিজের অজান্তেই ফ্রেম বন্দি হন তিনি। যে ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
বিচ্ছেদের পর সলমন খান এবং ঐশ্বর্য রাইয়ের সম্পর্ক যে বরফ শীতল পর্যায়ে পৌঁছেছে, তা জানে প্রায় গোটা দেশ। এবার সেই সলমন এবং ঐশ্বর্য যখন নিজেদের অজান্তই এক ফ্রেমে ধরা পড়েন, তা নিয়ে জোল জল্পনা শুরু হয়ে যায়।
The star studded picture of the night!
King Khan with #NitaAmbani, @holland_tom @Zendaya and @BeingSalmanKhan at #NMACC last night #ShahRukhKhan pic.twitter.com/Egg7vvB8RY
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) April 2, 2023
(The above story first appeared on LatestLY on Apr 04, 2023 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

