Sonakshi Sinha - Zaheer Iqbal: জাহিরের সঙ্গে সোনাক্ষীর বিয়ে মানতে পারেননি শত্রুঘ্ন পুত্র? বোনকে 'বাদ দিলেন' পারিবারিক ছবি থেকে

বোনের বিয়েতে সোনাক্ষীর দুই দাদা লভ এবং কুশের দেখাও মেলেনি। যা নিয়ে প্রথমে মন্তব্য করতে না চাইলেও পরে মুখ খোলেন লভ সিনহা।

Sonakshi Sinha - Zaheer Iqbal: জাহিরের সঙ্গে সোনাক্ষীর বিয়ে মানতে পারেননি শত্রুঘ্ন পুত্র? বোনকে 'বাদ দিলেন' পারিবারিক ছবি থেকে
Zaheer Iqbal, Sonakshi Sinha, Luv Sinha.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ জুলাই: জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) বিয়ের সময় থেকেই শুরু হয় গুঞ্জন। বোন সোনাক্ষীর সঙ্গে জাহির ইকবালের বিয়ে মেনে নেননি শত্রুঘ্ন সিনহা-র পুত্র লভ (Luv Sinha)। এমনকী বোনের বিয়েতে সোনাক্ষীর দুই দাদা লভ এবং কুশের দেখাও মেলেনি। যা নিয়ে প্রথমে মন্তব্য করতে না চাইলেও পরে মুখ খোলেন লভ সিনহা। তিনি বলেন, এসব গুঞ্জন। পরিবার তাঁর কাছে সর্বাগ্রে। তাই যাঁরা এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন, তা একেবারেই সত্যি নয় বলে দাবি করেন সোনাক্ষীর দাদা।

আরও পড়ুন: Sonakshi Sinha-Zaheer Iqbal Dance Video: বিয়ের পর জাহিরের সঙ্গে নাচ, লজ্জায় মুখ ঢাকলেন সোনাক্ষী সিনহা, দেখুন ভিডিয়ো

তবে জল্পনা সত্যি করে এবার প্রকাশ্যে এল সিনহা পরিবারের ছবি। যেখানে শত্রুঘ্ন এবং পুনম সিনহার বিবাহবার্ষিকীতে দেখা যায়নি সোনাক্ষীকে। অর্থাৎ বোনকে বাদ রেখেই বাবা, মায়ের বিবাহ বার্ষিকীর ছবি লভ পোস্ট করেছেন বলে দাবি করেন অনেকে। যদিও বিষয়টি নিয়ে সিনহা পরিবারের কেউ কোনও মন্তব্য করেননি।

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 06:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).