Sushant Singh Rajput’s Sister Slams Rhea Chakraborty: রিয়া চক্রবর্তীকে 'দেহ ব্যবসায়ী' বলে অশ্লীল আক্রমণ সুশান্তের দিদির
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সুশান্তের মৃত্যু কীভাবে হল,তা নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।
মুম্বই, ১১ এপ্রিল: এবার ফের রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) আক্রমণ করলেন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দিদি। রিয়া চক্রবর্তীকে রোডিস-এ দেখা যাবে। এই খবর প্রকাশ্যে আসতেই প্রয়াত অভিনেতার দিদি প্রিয়াঙ্কা সিং কার্যত চোটে যান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রিয়া চক্রবর্তীকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা সিং। রিয়া চক্রবর্তীকে 'দেহ ব্যবসায়ী' বলে আক্রমণ করেন সুশান্তের দিদি।এমনকী রিয়ার খদ্দের কে বলেও কটাক্ষ করেন প্রিয়াঙ্কা সিং। সুশান্তের দিদির রিয়ার সম্পর্কে এমন মনোভাব প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। এসবের পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মৃত্যুর তদন্তে যেভাবে দেরি হচ্ছে, তার জন্য কে দায়ি বলেও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা সিং। প্রসঙ্গত রোডিস-এ রিয়া চক্রবর্তীর প্রমো প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে কটাক্ষ করেন সুশান্ত অনুরাগীরা।
तुम क्यूँ डरोगी? तुम तो व्यश्या थी, हो, और रहोगी!
प्रशन् ये है कि तुम्हारे उपभोगता कौन है?
कोई सत्ताधारी ही ये हिम्मत दे सकता है।
WhoResponsible 4Delay InSSRCs is obvious
— Priyanka Singh (@withoutthemind) April 10, 2023
২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সুশান্তের মৃত্যু কীভাবে হল,তা নিয়ে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়ে যায়। সুশান্তের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেন প্রয়াত অভিনেতার পরিবার এবং অনুরাগীরা।
সুশান্তের মৃত্যুর পর মাদক মামলায় রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তবে রিয়া এবং তাঁর ভাই শৌভিক দুজনেই জামিন পেয়ে বর্তমানে জেলের বাইরে রয়েছেন।
(The above story first appeared on LatestLY on Apr 11, 2023 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

