Varun Dhawan Off to Alibaug: নাতাশা আগেই পৌঁছেছেন, এবার আলিবাগের উদ্দেশে বেরলেন বরুণ ধাওয়ান (দেখুন ছবি)

কাউন্টডাউন আগেই শুরু হয়েছিল। এবার সত্যি সত্যিই বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও নাতাশা দালালের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আগামী রবিবার ২৪ জানুয়ারি এই যুগল সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। আলিবাগের বিচ রিসর্ট দ্য ম্যানসন হাউসে বসছে বিবাহ বাসর। তবে বরুণ ও নাতাশার পরিবার হবু বর কনেকে নিয়ে কীভাবে বিয়ের আগারে অনুষ্ঠানাদি সারতে আলিবাগের দিকে রওনা হচ্ছেন তার ছবি প্রকাশ্যে এসেছে। আর তখনই আমরা দেখে ফেললাম দুলহে রাজাকে। বরুণ নিজেই গাড়ি চালিয়ে বিয়েবাড়ির দিকে রওনা দিয়েছেন। বরুণের ছবি এতটাও স্পষ্ট আসেনি। যা দেখে বেশ বোঝা যায় পাপারাৎজিরা অভিনেতার বাসভভনের আশপাশে যাওয়ার অনুমতি পাননি।

Varun Dhawan Off to Alibaug: নাতাশা আগেই পৌঁছেছেন, এবার আলিবাগের উদ্দেশে বেরলেন বরুণ ধাওয়ান (দেখুন ছবি)
বরুণ ও নাতাশা (Photo Credits: Yogen Shah)

কাউন্টডাউন আগেই শুরু হয়েছিল। এবার সত্যি সত্যিই বরুণ ধাওয়ান (Varun Dhawan) ও নাতাশা দালালের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আগামী রবিবার ২৪ জানুয়ারি এই যুগল সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। আলিবাগের বিচ রিসর্ট দ্য ম্যানসন হাউসে বসছে বিবাহ বাসর। তবে বরুণ ও নাতাশার পরিবার হবু বর কনেকে নিয়ে কীভাবে বিয়ের আগারে অনুষ্ঠানাদি সারতে আলিবাগের দিকে রওনা হচ্ছেন তার ছবি প্রকাশ্যে এসেছে। আর তখনই আমরা দেখে ফেললাম দুলহে রাজাকে। বরুণ নিজেই গাড়ি চালিয়ে বিয়েবাড়ির দিকে রওনা দিয়েছেন। বরুণের ছবি এতটাও স্পষ্ট আসেনি। যা দেখে বেশ বোঝা যায় পাপারাৎজিরা অভিনেতার বাসভভনের আশপাশে যাওয়ার অনুমতি পাননি।

সে যাইহোক না কেন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কালো রঙের হুডি জ্যাকেট ও মখে মাস্ক নিয়ে বিয়েবাড়িতে চলেছেন কুলি নম্বর ওয়ান। বর কনে দুই পরিবারের সদস্যরা চিত্রগ্রাহকদের সামনে এমন আচরণ করছেন যে দেখে মনে হচ্ছে গোটা বিয়ের অনুষ্ঠানটাই তাঁরা ব্যক্তিগত রাখতে চান। আদৌ সেটা সম্ভব কি না দেখা যাক। আরও পড়ুন-Journalist Died: রাতের কলকাতায় পথদুর্ঘটনায় মৃত তরুণ সাংবাদিক, আশঙ্কাজনক ময়ূখ রঞ্জন ঘোষ

এদিকে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ধাওয়ন পরিবার এই মেগা বিয়ে উপলক্ষে ইন্ডাস্ট্রি থেকে মাত্র ৫০ জনকে আমন্ত্রণ জানিয়েছে। তালিকায় রয়েছেন চিত্র পরিচালক করণ জোহর, অভিনেতা শাহরুখ খান, সলমন খান। এছাড়াও রেমো ডি’সুজা, শশাঙ্ক খৈতান, শিল্পা শেট্টি কুন্দ্রা, রাজ কুন্দ্রা, বাসু ভাগনানি-সহ আরও কয়েকজনকে এই বিয়েতে দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Jan 22, 2021 03:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).