Adipurush Controversy: আদিপুরুষের প্রদর্শন বন্ধ, ওম রাউত, মনোজ মুনতাশিরের বিরুদ্ধে FIR-এর দাবিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশনের চিঠি PM-কে
আদিপুরুষের বিরুদ্ধে মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স। আদিপুরুষের প্রদর্শন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়। পাশাপাশি সিনেমা হলের সঙ্গে ওটিটি প্ল্য়াটফর্মেও যাতে আদিপুরুষের প্রদর্শন বন্ধ হয়, সেই দাবি করা হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে।
মুম্বই, ২০ জুন: পরিচালকের ওম রাউতের আদিপুরুষ (Adipurush) নিয়ে বিতর্ক অব্যাহত। প্রভাস, সইফ আলি খান এবং কৃতি শ্যনন অভিনীত অদিপুরুষের চিত্রনাট্যে এমন কিছু সংলাপ রয়েছে, যার বিরোধিতায় সরব বেশ কিছু সংগঠন। আদিপুরুষের স্ক্রিনিং শুরু হলে মহারাস্ট্র (Maharashtra), জম্মু (Jammu) সহ দেশের একাধিক রাজ্যে বেশ কিছু সংগঠন বিক্ষোভ দেখায়। সোমবার জম্মুতে আদিপুরুষের স্ক্রিনিং বন্ধ করতে হবে বলে যেমন স্লোগান দেওয়া হয়, তেমনি কুশপুতুলও পোড়ানো হয়। সবকিছু মিলিয়ে আদিপুরুষ নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে ক্ষোভ, বিক্ষোভের পালা অব্যাহত। এবার প্রভাসের ছবি নিয়ে মুখ খুলল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্য়াসোসিয়েশন। আদিপুরুষের বিরুদ্ধে মুখ খুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স। আদিপুরুষের প্রদর্শন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানো হয়। পাশাপাশি সিনেমা হলের সঙ্গে ওটিটি প্ল্য়াটফর্মেও যাতে আদিপুরুষের প্রদর্শন বন্ধ হয়, সেই দাবি করা হয় সংশ্লিষ্ট সংগঠনের তরফে।
আরও পড়ুন: Adipurush: দেশ জুড়ে আদিপুরুষের প্রদর্শন নিষিদ্ধর দাবিতে জম্মুতে বিক্ষোভ, পুড়ল কুশপুতুল
All India Cine Workers Association write to Prime Minister Narendra Modi, requesting him to "stop screening the movie and immediately order a ban of #Adipurush screening in the theatres and OTT platforms in the future.
"We need FIR against Director Om Raut, dialogue writer… pic.twitter.com/jYq3yfv05c
— ANI (@ANI) June 20, 2023
অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের তরফে পাঠনো চিঠিতে দাবি করা হয়, আদিপুরুষের পরিচালক ওম রাউত, সংলাপ রচয়িতা মনোজ মুনতাশির শুক্লর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। পাশাপাশি সিনেমার প্রযোজকের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হোক বলে দাবি করা হয় অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্সের তরফে।
(The above story first appeared on LatestLY on Jun 20, 2023 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

