Actor Aditya Singh Rajput Dead: ফের রহস্যজনক মৃত্যু অভিনেতার, আন্ধেরির ফ্ল্যাট থেকে উদ্ধার আদিত্য সিং রাজপুতের দেহ
দিল্লির ছেলে আদিত্য সিং রাজপুত মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। মডেলিংয়ের পাশাপাশি মেয়নে গান্ধী কো নেহি মারা, ক্রান্তিভীর-এর মত ছবিতে অভিনয় করতে দেখা যায় আদিত্যকে।
মুম্বই, ২২ মে: ফের মৃত্যু অভিনেতার। এবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আদিত্য সিং রাজপুতের (Aditya Singh Rajput) মৃতদেহ উদ্ধার করা হল তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে। আন্ধেরিতে আদিত্য যে ফ্ল্যাটে থাকতেন, সেখান থেকেই উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ। আদিত্যর মৃৃতদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হল আদিত্যর, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয় মুম্বই পুলিশের তরফে। তবে অতিরিক্ত মাদক সেবনের জেরেই আদিত্যর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উঠে আসছে। যদিও পুলিশের তরফে এখনও এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
দিল্লির ছেলে আদিত্য সিং রাজপুত মডেল হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন। মডেলিংয়ের পাশাপাশি মেয়নে গান্ধী কো নেহি মারা, ক্রান্তিভীর-এর মত ছবিতে অভিনয় করতে দেখা যায় আদিত্যকে। এসবের পাশাপাশি প্রায় ৩০০ বিজ্ঞাপনে দেখা মেলে আদিত্যর। স্প্লিটসভিলা, আশিকি, কোড রেড-এও অংশ নিতে দেখা যায় আদিত্যকে।
Actor Aditya Singh Rajput found dead at his apartment in Andheri area. Body sent for post-mortem. Investigation underway: Mumbai Police
(Pic: Aditya's Instagram) pic.twitter.com/1ZHbKB9ilp
— ANI (@ANI) May 22, 2023
(The above story first appeared on LatestLY on May 22, 2023 05:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

