Aamir Khan-Kiran Rao: দাদু হওয়ার বয়সে বিচ্ছেদ, আমির খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের
মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের ওই মন্তব্য নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। বিজেপি সাংসদের কোনও কাজ নেই, তাই তিনি ওই ধরনের মন্তব্য করছেন বলে কটাক্ষ করেন অনেকে।
মুম্বই, ১৩ জুলাই: আমির খান (Aamir Khan), কিরণ রাওয়ের বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন বিজেপি সাংসদ (BJP MP) সুধীর গুপ্তা। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।
আমির খান, কিরণ রাওয়ের (Kiran Rao) বিচ্ছেদ নিয়ে সম্প্রতি মুখ খোলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ। তিনি বলেন, ভারতে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ি আমির খানের মতো মানুষ। প্রথম স্ত্রী রীনা দত্তের দুই সন্তান। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের ১ সন্তান। আমিরের প্রথম দুই স্ত্রী সন্তানদের নিয়ে কোথায় যাবেন, কী করবেন, তার ঠিক নেই অথচ অভিনেতা তৃতীয় স্ত্রীর খোঁজ করছেন বলে কটাক্ষ করেন সুধীর গুপ্তা।
আরও পড়ুন: SoumiTrisha Kundu: মিঠাইয়ের সঙ্গে তোর্ষার নাচ, ভাইরাল সৌমিতৃষার ভিডিয়ো
মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের ওই মন্তব্য নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। বিজেপি সাংসদের কোনও কাজ নেই, তাই তিনি ওই ধরনের মন্তব্য করছেন বলে কটাক্ষ করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, যোগী আদিত্যনাথরা ৭ ভাই। সেদিকে খেয়াল করুন সুধীর গুপ্তা। কেউ আবার বলতে শুরু করেন, বিজেপি সাংসদ রবি কিষণের ৪ সন্তান, তা চোখে পড়ছে না সুধীর গুপ্তার। সবকিছু মিলিয়ে আমির খানের বিবাহ বিচ্ছেদ নিয়ে মন্তব্য করে, একের পর এক সমালোচনার মুখে পড়েন বিজেপি সাংসদ।
(The above story first appeared on LatestLY on Jul 13, 2021 08:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

