Aamir Khan - Fatima Sana Shaikh Video: আমির, ফাতিমা ক্যামেরাবন্দি একসঙ্গে, ভাইরাল ভিডিয়ো
আমির খান এবং ফাতিমা সানা শেখ একসঙ্গে ক্যামেরাবন্দি হতেই অভিনেতাকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়। কেউ বলতে শুরু করেন, 'মাম্মি নম্বর ৩ আনেওয়ালি হ্যায়', আবার কেউ বলতে শুরু করেন, 'সিনেমায় বাবা, মেয়ের চরিত্রে অভিনয় করলেও, প্রকৃত ছবি একেবারে অন্যরকম।'
মুম্বই, ২৪ মে: আমির খান (Aamir Khan) এবং ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh) ফের একসঙ্গে ক্যামেরাবন্দি। তবে কোনও সিনেমার শ্য়ুটিং ফ্লোরে একসঙ্গে ক্যামেরাবন্দি করা হয়নি আমির খান এবং ফাতিমা সানা শেখকে। মুম্বইতে একসঙ্গে পিকলবল খেলতে দেখা যায় আমির এবং ফাতিমাকে। যা ক্যামেরাবন্দি হতই তা নিয়ে ফের চর্চা শুরু হয়ে যায়। আমির খান এবং ফাতিমা সানা শেখ একসঙ্গে ক্যামেরাবন্দি হতেই অভিনেতাকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়। কেউ বলতে শুরু করেন, 'মাম্মি নম্বর ৩ আনেওয়ালি হ্যায়', আবার কেউ বলতে শুরু করেন, 'সিনেমায় বাবা, মেয়ের চরিত্রে অভিনয় করলেও, প্রকৃত ছবি একেবারে অন্যরকম।' কেউ আবার আমির, ফাতিমা 'লভ বার্ডস' বলেও সম্মোধন করে প্রকাশ্যে। সবকিছু মিলিয়ে আমির খান এবং ফাতিমা সানা শেখের ছবি প্রকাশ্যে তা নিয়ে চর্চা শুরু হয়ে যায়।
View this post on Instagram
সম্প্রতি কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন আমির খান। কিরণ এবং আমিরের বিচ্ছেদের পিছনে তৃতীয় কেউ অর্থাৎ ফাতিমা সানা শেখই রয়েছেন বলে মন্তব্য করেন অনেকে।
(The above story first appeared on LatestLY on May 24, 2023 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

