Aamir Khan: বিচ্ছেদের পর প্রকাশ্যে আমির-কিরণের ছবি, ভাইরাল মুহূর্তে

কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, তাঁরা বন্ধুর মতো থাকবেন। ছেলে আজাদকে নিয়ে সমস্ত সিদ্ধান্ত একসঙ্গে নেবেন বলেও জানান আমির, কিরণ।

Aamir Khan: বিচ্ছেদের পর প্রকাশ্যে আমির-কিরণের ছবি, ভাইরাল মুহূর্তে
আমির খান-কিরণ রাও

মুম্বই, ২৮ জুলাই: ফের ভাইরাল আমির খান এবং কিরণ রাওয়ের ছবি। 'লাল সিং চাড্ডার' শ্যুটিংয়ের সেট থেকেই ভাইরাল হল আমির খান (Aamir Khan) এবং তাঁর প্রাক্তন স্ত্রীর ছবি। জম্মু কাশ্মীরের প্রেস ক্লাব থেকেই আমির, কিরণের (Kiran Rao) ওই ছবি ভাইরাল হয়।

দেখুন...

 

 

View this post on Instagram

 

লাল সিং চাড্ডার (Laal Singh Chaddha) শ্যুটিংয়ের জন্য বেশ কয়েকদিন ধরে কাশ্মীরে রয়েছেন আমির খান এবং কিরণ রাও। সেখান থেকেই এবার ফের ভাইরাল হয় বলিউডের এই প্রাক্তন জুটির ছবি। উপত্যকায় শ্যুটিংয়ের সময়ই নিজেদের বিচ্ছেদ নিয়ে বড় ঘোষণা করেন আমির খান, কিরণ রাও।

আরও পড়ুন: Shilpa Shetty: তল্লাশি অব্যাহত, পর্নোগ্রাফি মামলায় শিল্পাকে এখনই ক্লিনচিট নয়

কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও, তাঁরা বন্ধুর মতো থাকবেন। ছেলে আজাদকে নিয়ে সমস্ত সিদ্ধান্ত একসঙ্গে নেবেন বলেও জানান আমির, কিরণ। তবে আমির খান যা-ই বলুন না কেন, কিরণের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরে ভক্তদের মন খারাপ হয়ে যায়।

এদিকে আমির খানের সঙ্গে কিরণ রাওয়ের বিচ্ছেদর খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রী ফাতিমা সানা শেখকে কটাক্ষের মুখে পড়তে হয়। ফাতিমার জন্যই আমির, কিরণের ১৫ বছরের সংসার ভাঙছে বলে কটূক্তি করেন অনেকে। যদিও আমির খান বা ফাতিমা সানা শেখ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

(The above story first appeared on LatestLY on Jul 28, 2021 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).