Nora Fatehi On Jacqueline Fernandez: জ্যকালিন যা বলছেন, তাতে হয়রানি, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় দাবি নোরার
২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় কনম্যান সুকেশ চন্দ্রশেখরের নাম জড়াতেই সেখানে বলিউডের দুই সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির প্রসঙ্গ উঠে আসে। যা নিয়ে শুরু হয়ে যায় জোর শোরগোল।
দিল্লি, ৩১ জুলাই: ২০০ কোটির আর্থিক তছরুপ মামলায় এবার জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন নোরা ফতেহি (Nora Fatehi)। বলিউডের মরোক্কান সুন্দরী বলেন, এই আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজ যা বলেছেন, তার জেরে তাঁর হয়রানি হচ্ছে। শুধু তাই নয়, জ্যাকলিনের বিবৃতির জেরে অনর্থক তাঁকে তদন্তের মুখে পড়তে হচ্ছে এবং সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন নোরা। সোমবার সংশ্লিষ্ট মামলায় দিল্লির পার্টিয়ালা হাউস কোর্টে হাজির হন নোরা ফতেহি।
প্রসঙ্গত ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় কনম্যান সুকেশ চন্দ্রশেখরের নাম জড়াতেই সেখানে বলিউডের দুই সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির প্রসঙ্গ উঠে আসে। যা নিয়ে শুরু হয়ে যায় জোর শোরগোল।
এদিকে জ্যাকলিন ফার্নান্ডেজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে কাজের সম্পর্ক বলে দাবি করলেও, কনম্যান তাঁকে বান্ধবী বলে পালটা দাবি করছেন। এমনকী, জ্যাকলিনকে তিনি ভালবাসেন বলেও একাধিকবার দাবি করতে শোনা যায় সুকেশ চন্দ্রশেখরকে। অন্যদিকে নোরা ফতাহিকে কটাক্ষ করে গোল্ড ডিগার বলে আক্রমণ করেন সুকেশ চন্দ্রশেখর।
(The above story first appeared on LatestLY on Jul 31, 2023 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

