Bigg Boss Season 17: নতুন সিজন নিয়ে ফিরছে বিগবস, ৩০ সেপ্টেম্বর থেকে শুরু!
জিওসিনেমা ওটিটি অ্যাপে দারুন সাফল্য পেয়েছে সেলিব্রিটি রিয়ালিটি শো বিগবস। ওটিটি প্ল্যাটফর্মে সিজন ১-এর পর সিজন ২ বেশ ভালো সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এবার খবর, বিগবস সিজন ১৭ নিয়ে কামব্যাক করছে।
নয়াদিল্লি: জিওসিনেমা ওটিটি অ্যাপে দারুন সাফল্য পেয়েছে সেলিব্রিটি রিয়ালিটি শো বিগবস। ওটিটি প্ল্যাটফর্মে সিজন ১-এর পর সিজন ২ বেশ ভালো সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এবার খবর, বিগবস সিজন ১৭ (Bigg Boss Season 17) নিয়ে কামব্যাক করছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা নতুন মরশুমের থিম হলো 'কাপল ভারসেস সিঙ্গল।' এমনটাও শোনা যাচ্ছে, বিগবস ওটিটি সিজন ২-তে যাঁরা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে অনেককেই সিজন ১৭-এ দেখা যেতে পারে। পাণ্ড্য স্টোর্স-এর প্রাক্তন অভিনেতা-অভিনেত্রী জুটি অ্যালিস কৌশিক এবং কাঁওয়ার ধিলোঁকে দেখা যাবে, তা আপাতত নিশ্চিত বলা যায় এখনও পর্যন্ত। মৈত্রী ধারাবাহিকে অভিনয় করা সামর্থ জুয়েলকেও এই রিয়ালিটি শো-এর আগামী সিজনে দেখা যেতে পারে বলে খবর রয়েছে। এখানে উল্লেখ্য, বিগবস রিয়ালিটি শো শুরু হয়েছিল ২০০৬ সালে। তারপর থেকে টিভির দুনিয়ায় দুর্দান্ত সাফল্য পেয়েছে বিগবস।
দেখুন টুইট
Bigg Boss 17 to starts likely from 30th September
As per media, this season show will introduce Couple Vs Single theme.
Pandya Store's former actors and couple Alice Kaushik and Kanwar Dhillon are mostly confirmed. Makers are likely to bring 4 couples, making a list of eight…
— #BiggBoss_Tak👁 (@BiggBoss_Tak) August 21, 2023
(The above story first appeared on LatestLY on Aug 24, 2023 05:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

