Bigg Boss Bangla 3 Contestants: বিগ বস বাংলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় প্রতিযোগী হিসেবে কারা রয়েছেন

দীর্ঘ নয় বছর পর ফের শুরু হলো ছোট পর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস বাংলা' (Season 3)। স্টার জলসা এবং ওটিটি প্ল্যাটফর্ম জিও-হটস্টারে সম্প্রচারিত এই শোয়ের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Bigg Boss Bangla 3 Contestants: বিগ বস বাংলায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় প্রতিযোগী হিসেবে কারা রয়েছেন
Bigg Boss Bangla Season 3 Contestants (Photo Credits: Instagram)

Bigg Boss Bangla 3 Contestants: দীর্ঘ নয় বছর পর ফের শুরু হলো ছোট পর্দার জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস বাংলা' (Season 3)। স্টার জলসা এবং ওটিটি প্ল্যাটফর্ম জিও-হটস্টারে সম্প্রচারিত এই শোয়ের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মিঠুন চক্রবর্তী ও জিতের পর সৌরভের এই নতুন ভূমিকা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। বিনোদন জগতের তারকা, ক্রীড়াবিদ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে মুম্বইয়ের ফিল্ম সিটিতে তৈরি বিশেষ বাড়িতে শুরু হয়েছে ১২ সপ্তাহের এই জার্নি। ২৪ ঘণ্টা ক্যামেরার নজরদারিতে চলবে প্রতিযোগীদের দিনযাপন ও টাস্ক।

'বিগ বস বাংলা ৩'-এর সেরা ১৫ প্রতিযোগী:

মনামী ঘোষ: বিগত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় মুখ মনামী। সাম্প্রতিককালে 'ডান্স ডান্স জুনিয়র ৩'-এর বিচারক ও 'পদাতিক' ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

ভরত কল: খলনায়কের চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত প্রবীণ অভিনেতা ভারত কল তিন দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। বর্তমানে তাঁকে 'পরশুরাম - আজকের নায়ক' ধারাবাহিকে দেখা যাচ্ছে।

শ্রীজলা গুহ: মডেল ও অভিনেত্রী শ্রীজলা 'মন ফাগুন' ধারাবাহিকের পর এবার রিয়্যালিটি শোয়ের মঞ্চে প্রবেশ করলেন।

তনুশ্রী রায় দাস:জলপাইগুড়ির সফল উদ্যোক্তা ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর তনুশ্রী এই আসরে অন-সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার হিসেবে যোগ দিয়েছেন।

সোনামণি সাহা: 'মোহর', 'এক্কা দোক্কা' এবং 'দ্য বেঙ্গল স্ক্যাম'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করা সোনামণি বর্তমানে প্রাইম-টাইমের পরিচিত মুখ।

নিরঞ্জন মণ্ডল (Laughtersane):'লাফটারসেন' নামে পরিচিত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কমেডিয়ান ও অভিনেতা নিরঞ্জন এবার বিগ বসের ঘরে।

দীপেন্দু বিশ্বাস:প্রাক্তন ভারতীয় ফুটবলার ও প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস খেলার জগৎ থেকে এবার বিনোদনের আঙিনায় পা রাখলেন।

দুর্নিবার সাহা: বাংলা গানের জনপ্রিয় প্লে-ব্যাক গায়ক দুর্নিবার সাহা বিগ বসের ঘরে মিউজিক্যাল স্পর্শ যোগ করবেন।

অনিন্দ্য সেনগুপ্ত: 'হস্টেল ডেজ' এবং 'কড়ক সিং' খ্যাত অভিনেতা ও এক্সিকিউটিভ প্রযোজক অনিন্দ্য।

অ্যালেক্সান্ড্রা টেলর: ব্রিটিশ-আইরিশ মডেল ও অভিনেত্রী অ্যালেক্সান্ড্রা, যিনি ২০২২ সালে 'ওগো বিদেশিনী' সিনেমার মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেন।

সায়ক চক্রবর্তী: 'মহাপ্রভু শ্রীচৈতন্য' ও 'করুণাময়ী রানী রাসমণি' খ্যাত অভিনেতা ও ইউটিউবার।

নন্দিনী দত্ত: 'বসন্ত বিলাস মেসবাড়ি' ও 'রাম কৃষ্ণা' ধারাবাহিকে অভিনয় করা ওটিটি ও টিভির উদীয়মান অভিনেত্রী।

সোহিনী পাল: 'হাম তুম দুশমন দুশমন' খ্যাত অভিনেত্রী দীর্ঘদিন পর আবার প্রকাশ্যে এলেন বিগ বসের মাধ্যমে।

ঝিলম গুপ্ত: সামাজিক বিষয় নিয়ে হাস্যরসাত্মক ভিডিও বানিয়ে নজর কাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর।

জয়ীতা ব্যানার্জি: ফ্যাশন, লাইফস্টাইল ও বিউটি কনটেন্ট বানিয়ে পরিচিতি পাওয়া ডিজিটাল ইনফ্লুয়েন্সার।

স্টার জলসা ও জিও-হটস্টারের এই যৌথ উদ্যোগ আগামী তিন মাস দর্শকদের দারুণ বিনোদন জোগাবে বলে আশা করা হচ্ছে।

(The above story first appeared on LatestLY on Sep 08, 2026 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).