Aryan Khan: সকাল ১০টা নাগাদ আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান খান, ছেলেকে আনতে যাচ্ছেন শাহরুখ

আজ মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ তিনি জেল থেকে বেরবেন। গতকাল সঠিক সময়ে কাগজপত্র না পৌঁছনোই আরও একটি রাত জেলেই কাটাতে হয়েছে আরিয়ানকে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট প্রমোদতরীতে মাদক কাণ্ডে জামিন পান ২৩ বছরের আরিয়ান।

Aryan Khan: সকাল ১০টা নাগাদ আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান খান, ছেলেকে আনতে যাচ্ছেন শাহরুখ
Shah Rukh Khan With Aryan Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ৩০ অক্টোবর: আজ মুম্বইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। সূত্রের খবর, সকাল ১০টা নাগাদ তিনি জেল থেকে বেরবেন।  ইতিমধ্যেই ‘মন্নত’ থেকে আর্থার রোড জেলের উদ্দেশে রওনা দিয়েছেন শাহরুখ খান। গতকাল সঠিক সময়ে কাগজপত্র না পৌঁছনোই আরও একটি রাত জেলেই কাটাতে হয়েছে আরিয়ানকে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট প্রমোদতরীতে মাদক কাণ্ডে জামিন পান ২৩ বছরের আরিয়ান।

পিটিআইকে এক জেল আধিকারিক বলেন, "আমরা কাউকে বিশেষ সুবিধা দেব না। আইন সবার জন্য সমান। জামিনের কাগজপত্র পাওয়ার সময়সীমা ছিল বিকাল সাড়ে ৫টা। তা পার হয়ে গেছে। তাই তাঁকে মুক্তি দেওয়া হবে না।"

১ লাখের বন্ডে স্বাক্ষর করে শাহরুখ পুত্রের জামিনদার হন জুহি (Juhi Chawla)। শুক্রবার সমস্ত নিয়ম মেনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে মুম্বইয়ের আর্থার রোড জেলে হাজির হন শাহরুখ খান। কিন্তু সময় মতো জেলে আরিয়ানের জামিনের নথি পৌঁছয়নি।

(The above story first appeared on LatestLY on Oct 30, 2021 08:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).