Arijit Singh: কোভিডে আক্রান্ত গায়ক অরিজিৎ সিং

করোনায় (Corona Virus) আক্রান্ত হলেন বলিউডের তারকা বাঙালি গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)

Arijit Singh: কোভিডে আক্রান্ত গায়ক অরিজিৎ সিং
Arijit Singh. (Photo Credits: Twitter)

কলকাতা, ৮ জানুয়ারি: করোনায় (Corona Virus) আক্রান্ত হলেন বলিউডের তারকা বাঙালি গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিতের সঙ্গে তাঁর স্ত্রীও কোভিডে আক্রান্ত হয়েছেন। অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী এখন বাড়িতে নিভৃতবাসে আছেন।

দেখুন টুইট

এদিকে, করোনা আক্রান্ত (Corona Virus) আরও এক টলিউড  (Tollywood) সেলেব। দেব-রুক্মিণী থেকে মিমি-পরমব্রত, শ্রীলেখা মিত্র, রাজ চক্রবর্তী-শুভশ্রী। একের পর এক টলিউড সেলেব ক দিনের মধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা জানিয়েছেন তাঁর কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি এখন আইসোলেশন ভাল আছেন বলে তারকা এই অভিনেত্রী জানিয়েছেন। আরও পড়ুন:  রণবীরকে নিয়ে কী বললেন আলিয়া, অবাক অনুরাগীরা

গতকাল, করোনায় (Coronavirus) আক্রান্ত হন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ( Sreelekha Mitra)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী।

 

(The above story first appeared on LatestLY on Jan 08, 2022 06:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).