Ant-Man and the Wasp: ছবি রিলিজের আগেই ফাঁস অনলাইনে, পাইরেসির শিকার মার্ভেল মুভি

শুক্রবার থিয়েটারে রিলিজ করছে পল রুড অভিনীত অ্যান্ট ম্যান এন্ড ওয়াপস-কোয়ান্টেম্যানিয়া ছবিটি

Ant-Man and the Wasp: ছবি রিলিজের আগেই ফাঁস অনলাইনে, পাইরেসির শিকার মার্ভেল মুভি
(Photo Credits: Marvel Studios)

মার্ভেল মুভি অ্যান্টম্যানের নতুন ছবি অ্যান্ট ম্যান এন্ড দ্যা ওয়াসপ-কোয়ান্টেম্যানিয়া,  রিলিজ করেছে ১৭ তারিখ। ছবি রিলিজের আগেই পাইরেসির স্বীকার এই নতুন মুভি। টরেন্ট থেকে আরম্ভ করে টেলিগ্রামের বেশ কিছু চ্যানেলে মিলছে এই ছবি ফ্রিতে দেখার লিংক। শুধু ডাউনলোড নয় ফ্রীতে স্ট্রিমিংও হচ্ছে এই মুভির।

ছবি রিলিজের আগেই তা পাইরেসির স্বীকার হওয়ার সমস্যায় ছবি নির্মাতারা।অ্যান্ট ম্যান ছবিটির বেশ কয়েকটি পর্ব রয়েছে। এই ছবিটি নতুন একটি গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে। ছবিটি নির্দেশনা করেছেন পেইটন রিড।

যদিও অনলাইনে মুভি ফাঁস হয়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়, সমস্ত ছবির ক্ষেত্রেই এই সমস্যা দিনের পর দিন গুরুতর হয়ে যাচ্ছে।এই সমস্ত সাইটগুলির ক্ষেত্রে ব্যবস্থা নিলেও অন্য ভাবে তারা ছবি ফাঁস করে দিচ্ছেন। এই সব ক্ষেত্রে সাইবার সেলের আরও কড়া হওয়া উচিত বলে মনে করছেন অনেকে।

নতুন এই ছবিতে পল রুডকে(Paul Rudd) দেখা যাবে স্কট ল্যাং(Scott Lang)  হিসেবে, ইভানজিলাইন লিলিকে (Evangeline Lilly) দেখা যাবে হোপ ভ্যান ডাইন(Hope Van Dyne) রুপে এবং জোনাথন মেজরসকে(Jonathan Majors) দেখা যাবে ক্যাঙ্গ (Kang) রুপে।

দেখুন ছবি ট্রেলার

(The above story first appeared on LatestLY on Feb 17, 2023 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).