Anant-Radhika's Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে হাজির কিম কারদাশিয়ান, মার্কিন রিয়্যালিটি শোয়ের জন্য শ্যুট করবেন আম্বানিদের বিলাসবহুল বিয়ের ভিডিয়ো

কিম এবং খোল কারদাশিয়ান আম্বানি বাড়ির ঐতিহ্যবাহী বিয়ের শ্যুট করবেন। তাঁদের সেই ডকুমেন্টারি কারদাশিয়ানস রিয়্যালিটি শোয়ে দেখানো হবে। ফলে কিম এবং খোলে কারদাশিয়ানের সঙ্গে তাঁর পুরো টিম হাজির হয়েছে বৃহস্পতিবার রাতে মুম্বইতে।

Anant-Radhika's Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে হাজির কিম কারদাশিয়ান, মার্কিন রিয়্যালিটি শোয়ের জন্য শ্যুট করবেন আম্বানিদের বিলাসবহুল বিয়ের ভিডিয়ো
Kim Kardashian In Anant Ambani, Rdhika Merchant's Wedding.jpg (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ জুলাই: অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্টের বিয়েতে (Anant-Radhika's Wedding) মুম্বইতে (Mumbai)  হাজির হয়েছেন কিম কারদাশিয়ান (Kim Kardashian )। বৃহস্পতিবার রাতে মুম্বইতে হাজির হন মার্কিন টেলিভিশন তারকা কিম। শুক্রবার আম্বানিদের বিলাসবহুল বাসভবন আন্টিলিয়াতে বসবে অনন্ত-রাধিকার বিয়ের আসর। যে অনুষ্ঠান চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। অর্থাৎ রবিবার পর্যন্ত মুম্বইতেই থাকছেন কিম কারদাশিয়ান। কিমের সঙ্গে তাঁর বোন খোল কারদাশিয়ানও বৃহস্পতি রাতে মুম্বইতে হাজির হন অনন্ত, রাধিকার বিয়েতে।

রিপোর্টে প্রকাশ, কিম এবং খোল কারদাশিয়ান আম্বানি বাড়ির ঐতিহ্যবাহী বিয়ের শ্যুট করবেন। তাঁদের সেই ডকুমেন্টারি কারদাশিয়ানস রিয়্যালিটি শোয়ে দেখানো হবে। ফলে কিম এবং খোলে কারদাশিয়ানের সঙ্গে তাঁর পুরো টিম হাজির হয়েছে বৃহস্পতিবার রাতে মুম্বইতে।

আরও পড়ুন: Anant-Radhika Wedding: অনন্ত-রাধিকার বিয়েতে অতিথি টনি ব্লেয়ার, বৃষ্টিকে উপেক্ষা করে মুম্বই পৌঁছলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

জানা যাচ্ছে, কারদাশিয়ানস রিয়্যালিটি শোয়ের ৬ নম্বর সিজনে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিলাসবহুল বিয়ের ঝলক দেখতে পাবেন দর্শকরা।

(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).