Alia Bhatt Baby Shower Ceremony: কাপুর ও ভাট পরিবারের উপস্থিতিতে জমজমাট আলিয়ার সাধ! হলুদ পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী

কপূর এবং ভট্ট পরিবারে এখন খুশির হাওয়া। নতুন অতিথি আসছে ঘরে। মা হচ্ছেন আলিয়া আর বাবা রণবীর ,সেই উপলক্ষ্যেই আলিয়ার মা সোনি রাজদান এবং শাশুড়িমা নীতু কপূরের পরিকল্পনায় সাধ খাওয়ানোর অনুষ্ঠান ছিল আজ।

Alia Bhatt Baby Shower Ceremony: কাপুর ও ভাট পরিবারের উপস্থিতিতে জমজমাট আলিয়ার সাধ! হলুদ পোশাকে নজর কাড়লেন অভিনেত্রী
Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

কপূর এবং ভট্ট পরিবারে এখন খুশির হাওয়া। নতুন অতিথি আসছে ঘরে। মা হচ্ছেন আলিয়া ভট্ট আর বাবা রণবীর কপূর.সেই উপলক্ষ্যেই আলিয়ার মা সোনি রাজদান এবং শাশুড়িমা নীতু কপূরের পরিকল্পনায় সাধ খাওয়ানোর অনুষ্ঠান ছিল আজ। সেই উপলক্ষ্যে সকলকে রণবীর ও আলিয়ার বাস্তু বাংলো তে আসতে দেখা যায়। বিয়ের মতো সাধের অনুষ্ঠানের দিনক্ষণও গোপন রেখেছিলেন ভাট ও কপূর পরিবার। তবু পাপারাৎজির দৌলতে ছবি ঠিক বেরিয়ে পড়ল। বেবি শাওয়ারের অনুষ্ঠান থেকে সখীপরিবৃত আলিয়ার অপরূপ ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। সেই সঙ্গে বাড়িতে পা রাখছেন অতিথিরাও। করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় থেকে শুরু করে করিশ্মা কপূর— অনেককেই দেখা যাচ্ছে রণবীর কপূর আর আলিয়ার বাস্তুর অ্যাপার্টমেন্টে।উজ্জ্বল হলুদ রঙের ঘেরওয়ালা কামিজ। তার নীচে জড়িপাড় হলদে পাজামা। ওড়নায়ও সেই বাঁধন মুক্তির রং— সাধের অনুষ্ঠানে রাজকন্যার মতো ঝলমল করছেন হবু মা আলিয়া ভট্ট। ছোটবেলার বান্ধবী থেকে শুরু করে বোন শাহীন ভট্ট— সকলেই ব্যস্ত তাঁকে ঘিরে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এসে গেছেন  দুই পরিবারের বয়োজ্যেষ্ঠরা। নীতু কপূর, সোনি রাজদান দু’জনেই এসে পড়েছেন মেয়েকে আশীর্বাদ করতে। মহেশ ভট্ট, রিদ্ধিমা কপূরকেও সেজেগুজে ঢুকতে দেখা গিয়েছে। সব মিলিয়ে আবারও উৎসবের মেজাজে বলিউড। সাধের অনুষ্ঠান কখন থেকে শুরু হবে, সে খবর অবশ্য পাওয়া যায়নি।

(The above story first appeared on LatestLY on Oct 05, 2022 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).