Ali Baba – Ek Andekha Andaaz Chapter 2 Promo: শীজানের পরিবর্তে আলিবাবা চরিত্রে অভিষেক নিগম, মারিয়ম কী বদলে যাবে নাকি বদলে যাবে নায়িকা ?

Ali Baba – Ek Andekha Andaaz Chapter 2 Promo: শীজানের পরিবর্তে আলিবাবা চরিত্রে অভিষেক নিগম, মারিয়ম কী বদলে যাবে নাকি বদলে যাবে নায়িকা ?
Abhishek Nigam and Sheezan Khan (Photo Credits: Twitter)

'শো মাস্ট বি গো অন'। এই আপ্তবাক্যকে স্মরণ করেই নতুন অভিনেতা নিয়ে নতুন রুপে  শুরু হতে চলেছে  ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’(Alibaba-Dastaan E Kabul) সিরিয়াল। শীজানের পরিবর্তে আলিবাবা চরিত্রে দেখা যাবে অভিষেক নিগমকে(Abhishek Nigam)গত ২৪ ডিসেম্বর এই সিরিয়ালের সেটেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বছর ২০ এর তুনিশা শর্মা(Tunisha Sharma Murder Case)। আর এই কাণ্ডে তুনিশার সহ-অভিনেতা তথা প্রাক্তন প্রেমিক শীজান খান আপাতত জেল হেফাজতে(Sheezan Khan is on Jail Custody)। তারপরেই এই সিদ্ধান্ত নেন নির্মাতারা।

তবে  ভিতরের খবর তুনিশার মৃত্যু আর শীজানের গ্রেফতারির পর ‘আলিবাবা: দস্তান-এ-কাবুল’(Alibaba- Dastaan E Kabul) বন্ধ করে দেওয়ার কথাও ভাবেন নির্মাতারা। কিন্তু দর্শকদের কথা মাথায় রেখে এই ধারাবাহিক চালানোর সিদ্ধান্ত রাখা হয়। তবে, তুনিশার(Tunisha Sharma) চরিত্রে অন্য কাউকে প্রতিস্থাপিত করা হবে না। বরং নতুন চরিত্র এনে দর্শকের মনঃসংযোগ ঘুরিয়ে দেওয়ার পথেই হাঁটতে চলেছেন নির্মাতারা।

২৪ ডিসেম্বর, শুটিং চলাকালীন আত্মহত্যা করেন অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Shrama)।  তাঁর। 'আলিবাবাঃ দস্তান-ই-কাবুল' ধারাবাহিকের সেটের মধ্যেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত (Actress Tunisha Sharma Passed Away) বলে ঘোষণা করেন।

 

(The above story first appeared on LatestLY on Jan 17, 2023 12:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).