বীরু দেবগনের মৃত্যুর খবর পেয়ে অজয়-কাজলের কাছে ছুটে গেলেন শাহরুখ খান, সঞ্জয় দত্ত, সানি দেওল সহ গোটা বলিউড
বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন (Veeru Devgan)-এর মৃত্যুর খবর পেয়েই তাঁর ছেলে অজয় দেবগন (Ajay Devgan) কাছে ছুটে গেলেন শাহরুখ খান (Shahrukh Khan)।
মুম্বই, ২৭মে: বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন (Veeru Devgan)-এর মৃত্যুর খবর পেয়েই তাঁর ছেলে অজয় দেবগন (Ajay Devgan) কাছে ছুটে গেলেন শাহরুখ খান (Shahrukh Khan)। কঠিন সময়ে অজয়-কাজল (Kajol)-এর পাশে থাকতে সব কাজ বাতিল করে শাহরুখ গেলেন দেবগন বাড়িতে। ক মাস ধরে কিছু কারণে পুরনো বন্ধু অজয় দেবগনের সঙ্গে সম্পর্কটা ঠিক যাচ্ছিল না, কিন্তু সেসব ভুল প্রকৃত বন্ধুর কাছে গেলেন শাহরুখ। বলিউডে বীরু দেবগনের অবদানের কথা মনে করিয়ে দেন কিং খান। আজ সন্ধ্যা ৬টায় বীরু দেবগনের শেষকৃত্য সম্পন্ন হবে।

শাহরুখের পাশাপাশি বলিউডের মুন্নাভাই সঞ্জয় দত্ত (Sanjay Dutt) ও ছুটে যান অজয় দেবগনের বাড়িতে। শাহরুখ, সঞ্জয় দত্তের মত অজয়-কাজলের কাছে যান সদ্য সাংসদ হওয়া সানি দেওল। সাজিদ খানকে দেখা যায় অজয়ের পাশে।

বর্ষীয়ান অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন সকালে কার্ডিয়াক অ্যাটাক হলে শ্বাসকষ্ট শুরু হয়। এরপর থেকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বইয়ের এক হাসপাতালেই মারা যান এই বিশিষ্ট পরিচালক।

(The above story first appeared on LatestLY on May 27, 2019 11:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

