Aditya Narayan : করোনায় আক্রান্ত আদিত্য নারায়ণ, কোভিডের থাবা গায়কের স্ত্রীর শরীরেও
মুম্বই, ৩ এপ্রিল : করোনায় আক্রান্ত উদিত নারায়ণের (Udit Narayan) ছেলে আদিত্য নারায়ণ (Aditya Narayan)। আদিত্যর পাশাপাশি তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়ালের শরীরেও থাবা বসিয়েছে করোনা। করোনায় আক্রান্ত হওয়ার পর নিজেদের ঘরবন্দি করে ফেলেছেন আদিত্য এবং শ্বেতা। বর্তমানে তাঁরা কোয়ারেন্টিনে রয়েছেন। শিগগিরই যাতে দুজনে সুস্থ হয়ে ওঠেন, প্রত্যেকে যাতে সেই প্রার্থনা করেন, সে বিষয়েও আবেদন জানান উদিত-পুত্র। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমেই শ্বেতা এবং তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন আদিত্য নারায়ণ।
গোটা মহারাষ্ট্র দ্রুত গতিতে থাবা বসাতে শুরু করেছে কোভিডের (COVID 19) দ্বিতীয় ঢেউ। সাধারণ মানুষ থেকে বলিউড (Bollywood) সেলেব, করোনা সংক্রমণের হাত থেকে নিস্তার পাচ্ছেন না প্রায় কেউই।
আরও পড়ুন : Apurva Asrani : ভাঙল ১৪ বছরের সম্পর্ক, বন্ধুর সঙ্গে বিচ্ছেদ বলিউড চিত্রনাট্যকারের
সম্প্রতি করোনায় আক্রান্ত হন আলিয়া ভাট (Alia Bhatt)। রণবীর কাপুর (Ranbir Kapoor) সুস্থ হয়ে ওঠার পরপরই আলিয়ার শরীরেও থাবা বসায় করোনা। বর্তমানে কোয়ারেন্টিনে থেকে করোনার চিকিৎসা শুরু করিয়েছেন মহেশ ভাট কন্যা।
আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : "তোমরা যত মারবে, মানুষ তত জাগবে", তৃণমূলকে আক্রমণ রুদ্রর
View this post on Instagram
আলিয়া যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা শুরু করেন নায়িকার অসংখ্য গুনমুগ্ধ। আলিয়ার অসুস্থতার খবরের রেশ কাটতে না কাটতেই এবার কোভিড থাবা বসাল আদিত্য নারায়ণ এবং তাঁর স্ত্রীর শরীরে। আদিত্য এবং তাঁর স্ত্রী যাতে শিগগিরই সুস্থ হয়ে ওঠেন, সেই প্রার্থনা জানান গায়কের বন্ধু নেহা কক্করও।
(The above story first appeared on LatestLY on Apr 03, 2021 05:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

