Disha Patani Sister Khushboo Patani: বাড়ির পিছনে পরিত্যক্ত এলাকায় পড়ে রয়েছে শিশু, সারা গায়ে ধুলো ময়লা, উদ্ধারে ছুটে এলেন দিশা পাটানির দিদি খুশবু
ধুলো ময়লা মেখে পড়ে রয়েছে একরত্তি। অপরিচিত মুখ দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে বছর দেড়-দুইয়ের শিশুকন্যা। তাকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে ঘরে নিয়ে আসেন খুশবু।
বরেলি, ২০ এপ্রিলঃ বাড়ির পিছনে পরিত্যক্ত এলাকায় একটি শিশুকে ফেলে রেখে গিয়েছে কেউ বা কারা। কান্নার আওয়াজ শুনে সেখানে গিয়ে শিশুটিকে দেখতে পেলেন অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) দিদি খুশবু পাটানি। ধুলো ময়লা মেখে পড়ে রয়েছে একরত্তি। অপরিচিত মুখ দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে বছর দেড়-দুইয়ের শিশুকন্যা। তাকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে ঘরে নিয়ে আসেন খুশবু। দুধ খাওয়ানোর ব্যবস্থা করেন। গোটা ঘটনাটি অভিনেত্রীর দিদি খুশবু (Khushboo Patani) নিজের ইনস্টা হ্যান্ডেল থেকে তুলে ধরেছেন।
পেশায় প্রাক্তন ভারতীয় সেনা কর্মকর্তা খুশবু পাটানি (Khushboo Patani)। ভিডিয়োটির মাধ্যমে জানিয়েছেন, শিশুটির ভাল লালন-পালন এবং একটি উপযুক্ত বাড়ি অর্থাৎ কেউ যাতে শিশুটিকে দত্তক নেন তা নিশ্চিত করবেন তিনি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে (Bareilly) অভিনেত্রী দিশা পাটানির বাড়ির বাইরে এইভাবে দুধের শিশু সন্তানকে ফেলে আসার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের বাবা-মায়ের প্রতি ধিক্কার জানাচ্ছে নেটবাসী। পুলিশকে খবর দিয়েছেন খুশবু। ভিডিয়োর শেষে দেখা গিয়েছে, পুলিশকর্মীর হাতে শিশুটিকে তুলে দিয়েছেন খুশবু।
বাড়ির পিছনে পরিত্যক্ত এলাকা থেকে শিশুকে উদ্ধার করলেন খুশবুঃ
View this post on Instagram
বরেলিতেই একসঙ্গে বড় হয়েছেন খুশবু এবং দিশা। তাঁদের বয়সের ফারাক মাত্র ১ বছরের। বড় হতে হতে দুই বোনের স্বপ্ন দুই দিকে ভাগ হয়ে যায়। একজন ভারতীয় সেনায় যোগ দেন। অন্যজন বেছে নেন গ্ল্যামার জগৎ। খুশবু এবং দিশার কেরিয়ার বিপরীত ধর্মী হলেও দুই বোনের মধ্যে মিল রয়েছে প্রচণ্ড। প্রায়শই দুই বোন মিলে ঘুরতে চলে যান। খুশবু ও দিশার একটি ছোট ভাইও রয়েছে, যাঁর নাম সূর্যাংশ পটানি।
(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 06:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

