A R Rahman Video: হিন্দি ছেড়ে তামিলে কথা বলুন, স্ত্রীকে বললেন এ আর রহমান, দেখুন ভিডিয়ো

সায়রা তামিল ভাষায় কথা বলুন বলে 'নির্দেশ' দেন রহমান। এরপরই সায়রা জানান, তিনি তামিল ভাষায় খুব একটা সড়গড় নন। তাই বলতে গিয়ে কোনও ভুলভ্রান্তি হলে, প্রত্যেকে যেন ক্ষমা করে দেন বলে জানান রহমান-পত্নী।

A R Rahman Video: হিন্দি ছেড়ে তামিলে কথা বলুন, স্ত্রীকে বললেন এ আর রহমান, দেখুন ভিডিয়ো
A R Rahman With His Wife (Photo Credit: Twitter)

হিন্দি নয়, তামিল বলুন। একটি অনুষ্ঠানে হাজির হয়ে স্ত্রী সায়রা বানুকে এমনই 'নির্দেশ' দেন এ আর রহমান (A R Rahman)। স্বামীর সঙ্গে মঞ্চে উঠে যখন পুরস্কার নিতে যান সায়রা বানু, তখন রহমান স্ত্রীকে স্পষ্ট নির্দেশ দেন তিনি যেন তামিল ভাষায় কথা বলেন। সায়রা বানু যখন স্বামীর পুরস্কারে গর্বিত হয়ে বলতে শুরু করেন, সেই সময় তাঁকে মাঝ পথে থামান এ আর রহমান। সায়রা তামিল ভাষায় কথা বলুন বলে 'নির্দেশ' দেন রহমান। এরপরই সায়রা জানান, তিনি তামিল ভাষায় খুব একটা সড়গড় নন। তাই বলতে গিয়ে কোনও ভুলভ্রান্তি হলে, প্রত্যেকে যেন ক্ষমা করে দেন বলে জানান রহমান-পত্নী। দেখুন সেই ভিডিয়ো...

 

ওই অনুষ্ঠানে হাজির হয়ে হিন্দি না বলতে দেওয়ায়, ইংরেজিতে কথা বলেন রহমান-পত্নী। সায়রা জানান, রহমানের গলা, সুর, তাঁর প্রিয়।  তিনি বার বার ওই সুরেলা কণ্ঠের যাদুতে মাতোয়ারা হয়ে ওঠেন বলে জানান এ আর রহমানের স্ত্রী।

(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).