জনপ্রিয়তার নিরিখে ২০১৯-এর সেরা বাইক হিরো সপ্লেন্ডর

হন্ডা অ্যাকটিভা নয় চলতি বছরে বাইক বাজারে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে গেল হিরো সপ্লেন্ডর।ভারতীয় দু’চাকার বাজারে বাইক এবং স্কুটারগুলির মধ্যে বাজার দখল নিয়ে টানাপড়েন লেগেই রয়েছে। বাজারে নিজের জায়গা ধরে রাখতে কোম্পানিগুলি তাই নিয়ে আসে নতুন নতুন ফিচার। মূল্য সাধ্যের মধ্যে অথচ আধুনিক ফিচার্সের সবকিছুই রয়েছে হিরো সপ্লেন্ডরে। তাই গ্রাহক তার দিকেই ঝুঁকছে।

জনপ্রিয়তার নিরিখে ২০১৯-এর সেরা বাইক হিরো সপ্লেন্ডর
হিরো সপ্লেন্ডর(Photo Credit : Twitter)

হন্ডা অ্যাকটিভা নয় চলতি বছরে বাইক বাজারে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে গেল হিরো সপ্লেন্ডর।ভারতীয় দু’চাকার বাজারে বাইক এবং স্কুটারগুলির মধ্যে বাজার দখল নিয়ে টানাপড়েন লেগেই রয়েছে। বাজারে নিজের জায়গা ধরে রাখতে কোম্পানিগুলি তাই নিয়ে আসে নতুন নতুন ফিচার। মূল্য সাধ্যের মধ্যে অথচ আধুনিক ফিচার্সের সবকিছুই রয়েছে হিরো সপ্লেন্ডরে। তাই গ্রাহক তার দিকেই ঝুঁকছে। ২০১৯-এ হিরোর মোটরবাইক বিক্রির পরিমাণ ধারাবাহিক ভাবে বাড়তে থাকায় হন্ডা অ্যাকটিভাকে পিছনে ফেলে দেয় সপ্লেন্ডর। আরও পড়ুন-বাইকের রাজত্বে ফিরছে রেট্রো লুক, বাজারে আসছে কাওয়াসাকি ডব্লু ৮০০ স্ট্রিট

৪৯ হাজার ৫৯৮ টাকা থেকে দাম শুরু হওয়া হিরো সপ্লেন্ডরের গুরুত্বপূর্ণ ফিচারগুলি— ৯৭.২ সিসি, সিঙ্গল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। প্রতি লিটার পেট্রোলে ৯৩.২ কিলোমিটার যেতে সক্ষম দুর্দান্ত স্টাইলের এই বাইকটি। অ্যাকটিভা কিন্তু হিরোর মতো গ্রাহককে খুশি করতে পারেনি। ফলস্বরূপ জুন মাসের একটি সমীক্ষায় দেখা গিয়েছে হিরো সপ্লেন্ডর সব থেকে বেশি বিক্রি হয়েছে এবং এই মুহূর্তে ভারতের দু’চাকার বাজারে সেরা ১০-এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে হন্ডার অ্যাকটিভা স্কুটার। চলতি বছরে তৃতীয় স্থানে রয়েছে হিরোর এইচএফ ডিলাক্স, জুন মাস পর্যন্ত মোট বিক্রির পরিমাণ ১ লক্ষ ৯৩ হাজার ১৯৪ টি। এর পর চতুর্থ স্থানে রয়েছে হন্ডা সিবি সাইন, মোট বিক্রির পরিমাণ ৮৪ হাজার ৮৭১টি। পঞ্চম স্থানে রয়েছে বাজাজ পালসার, মোট বিক্রির পরিমাণ ৮৩ হাজার ৮টি। এ ছাড়াও রয়েছে হিরো গ্ল্যামার, বাজাজ প্ল্যাটিনা, টিভিএস জুপিটার, হিরো প্যাশন এবং টিভিএস এক্সএল সুপার।

জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ১৩ লক্ষ ৮০ হাজার ৩০৬টি হিরো সপ্লেন্ডর বিক্রি হয়েছে। সেখানে হন্ডা অ্যাকটিভা বিক্রির পরিমাণ ১২ লক্ষ ৩৩ হাজার ২১৬টি। যদিও মে মাসে অ্যাকটিভা কিছুটা এগিয়ে ছিল, সপ্লেন্ডরের থেকে। তবুও অ্যাকটিভা ভারতীয় দু’চাকার বাজারে এই ছয় মাসে প্রথম স্থান নিতে পারেনি। বোঝাই যাচ্ছে হিরো এখন সকলের চোখের মণি।

(The above story first appeared on LatestLY on Jul 31, 2019 08:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).