পুজোর আগে সুখবর, দেড় লাখের কমে মিলছে রয়্যাল এনফিল্ডের নতুন বাইক
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) হল ভালবাসার অন্য নাম। বাইকারদের মনের মণিকোঠায় থাকে রয়্যাল এনফিল্ড। সাধ থাকলেও সাধ্যের বাইরে দাম সেই ভালবাসাকে পূর্ণতা দিতে পারে না। তবুও জেগে ঘুমিয়ে নিরন্তর একটি রয়্যাল এনফিল্ডের স্বপ্ন দেখেন প্রত্যেক বাইকপ্রেমী। সেকারণেই গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে দাম কমিয়ে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড আনল প্রিমিয়াম বাইক প্রস্তুত কারক সংস্থাটি।
রয়্যাল এনফিল্ড (Royal Enfield) হল ভালবাসার অন্য নাম। বাইকারদের মনের মণিকোঠায় থাকে রয়্যাল এনফিল্ড। সাধ থাকলেও সাধ্যের বাইরে দাম সেই ভালবাসাকে পূর্ণতা দিতে পারে না। তবুও জেগে ঘুমিয়ে নিরন্তর একটি রয়্যাল এনফিল্ডের স্বপ্ন দেখেন প্রত্যেক বাইকপ্রেমী। সেকারণেই গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে দাম কমিয়ে ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড আনল প্রিমিয়াম বাইক প্রস্তুত কারক সংস্থাটি। এমনিতেই ভারতীয় দুচাকার বাজারে রয়্যাল এনফিল্ডের চাহিদা একেবারে তুঙ্গে, সেখানে এমন কম দামে প্রিয় বাইকের আগমণে খুশি বাইকাররা। আরও পড়ুন-বাইকের রাজত্বে ফিরছে রেট্রো লুক, বাজারে আসছে কাওয়াসাকি ডব্লু ৮০০ স্ট্রিট
প্রস্তুত কারক সংস্থার তরফের খবর, বুলেট ৩৫০ (Bullet 350)কেএস (ক্লিক স্টার্ট) এবং ইএস (ইলেকট্রিক স্টার্ট)-কে পুনরায় সাজিয়েছে রয়্যাল এনফিল্ড। এর এক্স-শোরুম দাম যথাক্রমে ১ লাখ ১২ হাজার টাকা এবং ১ লাখ ২৬ হাজার টাকা। রয়্যাল এনফিল্ডের ৩৫০ কেএস-এর দাম আগের বাইকের তুলনায় প্রায় ৯০০০ টাকা কমে গিয়েছে। দেশের বাজারে এই গাড়ি দু’টির বিক্রিও শুরু হয়ে গিয়েছে। বলা বাহুল্য, যান্ত্রিক দিক দিয়ে বুলেট ৩৫০ মডেলের কোনও পরিবর্তন করা হয়নি। এর ফিচারগুলির মধ্যে রয়েছে৩৪৬সিসি, এয়ার-কুলড্, কারবিউরেটেড মোটর যা উন্নতমানের টর্ক উৎপন্ন করতে সক্ষম।
রংও নিজের পছন্দে পেতে পারেন, কেননা বুলেট ৩৫০ কেএস মিলবে সিলভার, স্যাফায়ার ব্লু এবং কালোর বিভিন্ন শেডে। বুলেট ৩৫০ ইএস পাওয়া যাবে জেট ব্ল্যাক, রিগাল রেডও রয়্যাল ব্লু রঙে।তবে এই রঙের বাইকগুলো মিলবে পুরনো দামেই। নতুন দামের মডেল বুলেট ৩৫০ কেএস পাওয়া যাবে কালো রঙে এবং বুলেট ৩৫০ ইএস মিলবে মেরুন ও সিলভার রঙে। এখনও সব শোরুমে না এলেও খুব শিগগির তা পাওয়া যাবে বলেই দাবি সংস্থাটির। তাই দেরি না করে এই বেলা বুকিংটা সেরে রাখুন। সামনেই তো পুজো, এমন স্টাইল স্টেটমেন্টের সুযোগ কেউ ছাড়ে নাকি।
(The above story first appeared on LatestLY on Aug 12, 2019 05:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

