ভয়াবহ দুর্ঘটনায় বরাতজোড়ে মৃত্যুমুখ থেকে বেঁচে আসলেন এক যাত্রী। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রয়েল ক্যারিবিয়ানের (Royal Caribbean) আইকন অফ দ্য সিস ক্রুজে। মাঝ সমুদ্রে থাকাকালীন একটি ওয়াটার স্লাইডে কাঁচ ভেঙে যায়। আর সেই ভাঙা অংশ থেকে মাটতে পড়ে এক ব্যক্তি। যদিও উচ্চতা বেশি না থাকায় সে গুরুতর আহত হননি। তবে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। ঘটনাটির পর বন্ধ করে দেওয়া হয় ওয়াটার স্লাইডটি। যদিও কী কারণে দুর্ঘটনাটি ঘটল, যাত্রীরা চড়ার আগে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে ক্রুজ কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ক্রুজ কর্তৃপক্ষ
ইতিমধ্যেই এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন রয়েল ক্যারিবিয়ান কর্তৃপক্ষ। তবে আহত ব্যক্তির নাম, পরিচয় গোপন রেখেছে তাঁরা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, স্টাইডে যাত্রীরা যখন উঠেছিলেন, তার কিছুক্ষণ আগেই একটি অ্যাক্রিলিক গ্লাস ভেঙে যায়। ততক্ষণে এক যাত্রীর ফিরে যাওয়ার মতো অবস্থায় ছিলেন। যে কারণে ওই ফাঁকা জায়গা থেকে পড়ে যান তিনি। ভেতরে তখন বাকিদের উদ্ধার করার কাজ চলছিল। নীচ থেকে অনেকেই এই ঘটনার ভিডিয়ো করেন। যাতে দেখা যায় ফাঁকা জায়গা থেকে জল বেরিয়ে যাচ্ছে।
দেখুন ভিডিয়ো
Holy crap! The water slide broke and someone flew out.pic.twitter.com/VQKkLvh6K2
— Jaypatriot🔥💪🏽🇺🇸 (@realjaypatriot) August 8, 2025
মিয়ামির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ক্রুজটি
এই ঘটনাটি ঘটে যখন ক্যারেবিয়ান বন্দর থেকে মিয়ামির উদ্দেশ্যে ২ অগাস্ট আইকন অফ দ্য সিস ক্রুজটি বেরিয়ে গিয়েছিল তারপর। ফলে মাঝসমুদ্র থেকেই আহত ব্যক্তিকে জরুরি অবস্থায় বন্দরে নিয়ে আসা হয়। তারপর তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ।