Storyteller Emma Instagram: ভারতে নতুন পেসার হদিশ দিলেন এমা নামের দেশের ইনস্টাগ্রাম তারকা। দুনিয়ার নানা প্রান্তে অদ্ভুত পেশা মাঝেমধ্যেই চমক জাগায়। যেমন জাপানে কর্মীরা যাত্রীদের ভিড় ট্রেনে ঠেসে ঢুকিয়ে দেন, বা চিনে একাকিত্ব দূর করতে মানুষ ভাড়া করা যায়। এমনকি কেবল পাশে ঘুমিয়েও অর্থ রোজগার করেন অনেকেই। তবে ভারতে এরকম সেভাবে শোনা যায় না। ঠিক তেমনই আজব এক পেশা নিয়ে হাজির হলেন এমা, ইনস্টাগ্রামে যিনি পরিচিত @storyteller_emma নামে। তিনি ঘোষণা করেছেন, টাকার বিনিময়ে মানুষের দুঃখ শোনার ব্যবসা শুরু করেছেন তিনি। হ্যাঁ, মানুষের দু:খ, দুর্দশা, সমস্য়া সবটা মন দিয়ে শুনবেন এমা। শুধু এই সময় খরচের জন্য তিনি কিছু টাকা পারিশ্রমিক হিসাবে নেবেন। ১৪৫ কোটি মানুষের ভিড়ে অনেক ভারতীয়ই এখন খুব একা। তাদের দু:খ-দুর্দশা শোনার মত কেউ নেই। সেই শূন্যস্থান ভরাবেন ইনস্টা তারকা এমা। নেট দুনিয়ায় বান্ধবীর খোঁজ, অনলি ফ্যানসের মত প্ল্য়াটফর্মে যৌন সম্পর্কের খোঁজ মেলে। কিন্তু এভাবে দু:খ শেয়ার করার জন্য পারিশ্রমিকের কথা সেভাবে শোনা যায় না। বিশেষ করে তিনি যখন কোনও পেশাদার মনোবিদ নন।
'ও দু:খওয়ালি একটু দু:খ শোনো'
ইনস্টাগ্রামে একটি ভিডিওতে এমা বলেন, "বন্ধুরা, আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি। আমি মানুষের দুঃখ-কষ্ট শুনব। যদি আপনার কিছু বলার থাকে, আমি আছি।" তিনি তাঁর পারিশ্রমিকের তালিকাও প্রকাশ করেছেন, ছোটখাটো অভিযোগ শুনবেন ২০০ টাকা। বড় মাপের সমস্যার জন্য ৪০০ টাকা। আর চোখের জল ও ঝগড়াসহ আবেগপ্রবণ সেশনের জন্য পারিশ্রমিক সহ এক হাজার টাকা।
পড়ুন খবরটি
Read: https://t.co/BlUb4tm9bN
— LatestLY (@latestly) September 6, 2025
ভাইরাল এমার ভিডিও
ভিডিওটিতে এমা বলেন,"আমি আছি আপনাদের দুঃখে-সুখে। মেসেজ করুন, কল করুন, কমেন্ট করুন— আপনারা একা নন। তবে টাকা প্রস্তুত রাখবেন।"ভিডিওতে #humour, #funnycontent, #comedy ট্যাগ থাকলেও, ধারণাটি মুহূর্তে ভাইরাল হয়। পোস্ট করার পর থেকে ক্লিপটি ৩৫ লক্ষের বেশি ভিউ, ৩৬ হাজার লাইক, লক্ষাধিক শেয়ার আর ৮ হাজারের বেশি কমেন্ট পেয়েছে।
কীভাবে ইনস্টাগ্রামে বুক করা যাবে এমার সেশন
১০ মিনিটের কল ২০০ টাকা, এক ঘণ্টার জন্য ১০০০ টাকা। কেবল দুঃখ শোনা, কাউন্সেলিং নয়। ভিডিও/ভয়েস কলে সেশন। তাঁর পেশাদার সাইকোলজির কোনও ডিগ্রি নেই