Beer Sheva (Photo Credit: Twitter)

ইজরায়েলি চ্যাম্পিয়ন্স লিগের ক্লাব মাক্কাবি হাইফা এবং কনফারেন্স লিগের দল হ্যাপোল বিয়ার শেভা খেলোয়াড়দের দাঙ্গার জন্য কঠোর শাস্তি পেয়েছে। গত ১ মে লিগ চ্যাম্পিয়ন ও বর্তমান টেবিল লিডারদের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বিয়ার শেভা শেষ মুহূর্তে গোল করার পর এই ঘটনা ঘটে। ইজরায়েল ফুটবল এসোসিয়েশন এক বিবৃতিতে ঘোষণা করে যে আদালত প্রতিটি দলের জন্য তিন-পয়েন্ট ডিডাকশন আরোপ করেছে, পাশাপাশি উচ্চ জরিমানা করা হয়েছে। এছাড়া হাইফা মিডফিল্ডার বাসাম জারুরা ১৫ টি ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন। তার সতীর্থ সেনেগালের আন্তর্জাতিক ডিফেন্ডার আবদুলে সেক ও কঙ্গোর স্ট্রাইকার মাভিস টিচিবোতাকে দুই ম্যাচ করে নির্বাসিত করা হয়েছে। নাইজারের হাইফা মিডফিল্ডার আলি মহম্মদকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে।

বিয়ার শেভার পক্ষে রুশ উইঙ্গার শাপি সুলেইমানভকে ১০টি ম্যাচ এবং রোমানিয়ার ফরোয়ার্ড আলেকজান্দ্রু পাউনকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়। ঘানার মিডফিল্ডার ইউজিন আনসাহ ও ইজরায়েলের মিডফিল্ডার শাই ইলিয়াসকে দুটি করে ম্যাচ থেকে সাসপেন্ড করা হয়েছে। ডিফেন্ডার মিগুয়েল ভিটরকে একটি বিয়ার শেভা ম্যাচ থেকে সাসপেন্ড করা হয়েছে।