বেঙ্গালুরুর একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ওই প্রতিষ্ঠানে যাওয়ার সময় উপস্থিত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাঁর সঙ্গে ছবি তুলতে চায়। এরপরেই বিরাটকে ওই পুলিশদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে।
৩০ অগস্ট থেকে১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান এবং শ্রীলঙ্কায় আয়োজিত হবে এশিয়া কাপ। সেই খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এশিয়া কাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। যদিও ফাইনালসহ টুর্নামেন্টের বাকিগুলো খেলা হবে শ্রীলঙ্কায়।
অনুশীলনের মাঝেই কোহলি আজ আতরিয়া ইনস্টিটিউট নামের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন, আর তাকে দেখতে ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়ে যায়। তাছাড়া ক্যাম্পাসে ভিড় নিয়ন্ত্রণে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকেও হিমশিম খেতে হয়েছে। দেখুন ভিডিও-
Video of the day - The Roar for Virat Kohli at Atria institute in Bangalore and King Kohli poses for picture with Police officers.
Great gesture from King Kohli..!! pic.twitter.com/xefNgy83oi
— CricketMAN2 (@ImTanujSingh) August 24, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)