Amit Shah: 'মায়ের নামে একটি গাছ' কর্মূসচিতে পিতৃেশ্বর হনুমান মন্দিরে বৃক্ষরোপন করলেন অমিত শাহ

তৃতীয়বার ক্ষমতায় আসার পর মন কী বাত অনুষ্ঠানে "এক পেড় মা কে নাম" কর্মসূচির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তৃতীয়বার ক্ষমতায় আসার পর মন কী বাত অনুষ্ঠানে "এক পেড় মা কে নাম" (Ek Ped Maa Ke Naam) কর্মসূচির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচিকে স্মরণ করে রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পিতৃেশ্বর হনুমান মন্দিরে বৃক্ষরোপণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে মধ্যপ্রদেশ সফরে রয়েছেন তিনি। আর এই সফরেই গাছ লাগান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বিশ্ব পরিবেশ দিবসে দিল্লির বুদ্ধ জয়ন্তী দিবসে বৃক্ষরোপণ করেছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে যেভাবে বায়ুদূষণের মাত্রা বেড়েছে তাতে পরিবেশবিদরা দাবি করছেন আগামী কয়েক বছরের মধ্যে দেশের অবস্থা অনেকটাই খারাপ হবে। তাই বৃক্ষরোপণের মাত্রা আরও বেশি বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement