17th Civil Services Day: আজ সিভিল সার্ভিস দিবস, নতুন দিল্লিতে প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শনের জন্য বিশেষ পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী
আজ (সোমবার, ২১ এপ্রিল) দেশজুড়ে পালিত হচ্ছে ১৭-তম সিভিল সার্ভিস দিবস (17th Civil Services Day)। সেই উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল ১১টায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সেই সভায় সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শনের জন্য বিশেষ পুরস্কারও (Prime Minister’s Awards for Excellence) প্রদান করবেন তিনি। জেলাগুলির সার্বিক উন্নয়ন, উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি এবং উদ্ভাবন বিভাগে মোট ১৬টি পুরস্কার দেওয়া হবে। জনপ্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরষ্কার যোগ্যদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদী।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)