Rahul Gandhi: পাকিস্তানের হামলায় জম্মু-কাশ্মীরের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী
পহেলগাম হামলার পর যাঁরা আহত হয়েছিলেন তাঁদের দেখতে জম্মুর হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
পহেলগাম হামলার পর যাঁরা আহত হয়েছিলেন তাঁদের দেখতে জম্মুর হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এমনকী কাশ্মীরে মৃত স্থানীয় যুবকের বাড়িতেও যান তিনি। সেই ঘটনার পর ভারতীয় সেনার পক্ষ থেকে অপারেশন সিঁদুর লঞ্চ করা হয়ছিল। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি। এই হামলার পর পাক সেনার পক্ষ থেকে সীমান্ত এলাকায় হামলার চেষ্টা করা হয়। যা প্রতিরোধ করে ভারতীয় সেনা। তবে এই হামলায় ক্ষতিগ্রস্থ হন জম্মু-কাশ্মীরের সীমান্ত এলাকায় বসবাসকারীরা। আগামী ২৪ মে পুঞ্চে যাবেন রাহুল গান্ধী। ক্ষতিগ্রস্থ এলাকাগুলি দেখবেন তিনি, পাশাপাশি হতাহতদের পরিবারের সঙ্গেও কোথা বলবেন তিনি।
দেখুব পোস্ট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)