বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেওয়া চিঠির বিষয় নিয়ে জবাব দিল নয়া দিল্লি। আজ, বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে এমন কথা জানান। সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন,'আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের অনুরোধের চিঠি পরীক্ষা করে দেখা হচ্ছে।
...