প্রত্যাশামতই আমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টিম ইন্ডিয়া। কেএল রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজার দুরন্ত সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৪৪৮ রান। অতি দুর্বল ক্যারিবিয়ানবদের বিরুদ্ধে শুভমন গিলদের লিড ২৮৬ রানের, হাতে এখনও পাঁচটা উইকেট।
...