Ajker Rashifal, 4 May, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাব স্থির করে আমাদের জীবনে কী ঘটতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা আপনার সম্পর্কে আজ কী বলছে।

Ajker Rashifal আজকের রাশিফল Photo Credit: File Image (Representational Image)

Horoscope Today,4 May, 2025: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে.

মেষ: নিজের কোনও ভুল বুদ্ধির জন্য শেয়ারে ক্ষতি হতে পারে। কর্মরত মহিলাদের কর্মে একটু ক্ষতি হতে পারে। শত্রুরা ক্ষতি করতে চাইলেও সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে।

বৃষ: লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয় করার শুভ দিন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। সন্তানের কাজে মুখোজ্জ্বল। পেটের সমস্যায় ভোগান্তি। সকালের দিকে ব্যবসার ব্যাপারে খুব ভাল যোগাযোগ আসতে পারে। সারা দিন খুব অলসতায় কাটার সম্ভাবনা। বিদ্যার্থীদের কোনও ফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে।

মিথুন: কর্মস্থলে নিজের বুদ্ধি জোরে সুনাম অর্জন। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। আজ স্ত্রীর কাছ থেকে আঘাতমূলক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। ব্যবসার দিকে নতুন কিছু আজ না করাই ভাল।

কর্কট: সকালের দিকে পিঠের যন্ত্রণা বাড়তে পারে। সংসারে আর্থিক টানাপড়েন থাকলেও সেটা মিটে যাবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

সিংহ: মাথা গরম করার ফলে হাতে আসা কাজ ভেস্তে যাবে। পেটের ব্যথার সমস্যা। আজ সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ। আজ উচ্চ বিদ্যা-সহ কোনও ক্ষেত্রেই ফল ভাল নয়।

কন্যা: আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভাল নয়। স্ত্রীর বেহিসেবি খরচে সংসারে অশান্তি হতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন।

তুলা: চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে।আজ সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ কোনও চাকরির খোঁজ আসতে পারে।

বৃশ্চিক: গানবাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগনোর সময়। সুখ-স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন। বিপদে আত্মরক্ষা করতে হবে। শারীরিক ভাবে কমজোরি। প্রেমের ব্যাপারে ক্ষোভ বাড়তে পারে। টাকাপয়সা বুঝে খরচ করুন।

ধনু: স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। আজ স্ত্রী এমন কিছু কাজ করবেন যা দেখে আপনাকে হতভম্ব হতে হবে। নিজের কাজ নিয়ে নিজেরই গর্ব বোধ হবে।

মকর: উপকারের পরিবর্তে অপদস্থ হওয়ার সম্ভাবনা। বাড়িতে আত্মীয় আসার জন্য খরচ বৃদ্ধি। স্ত্রীর কারণে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে।

কুম্ভ: বিদ্যার্থীদের জন্য খুব ভাল খবর অপেক্ষা করছে। অনিচ্ছাকৃতভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। আজ আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ। আজ ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়।

 

মীন: আজ নিজের কোনও সিদ্ধান্ত কার্যকরী হবে না। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দৌর্বল্য আসতে পারে। ইচ্ছাপূরণ হতে পারে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। আজ সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement