West Bengal Weather Today: সপ্তাহের শুরুতেই দুর্যোগের ঘনঘটা, জেলায় জেলায় জারি সতর্কতা, রইল আবহাওয়ার সমস্ত আপডেট
সপ্তাহের শেষের দিকে বাড়বে তাপমাত্রা। আজ সোমবার ও কাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতাঃ সপ্তাহের (Week) শুরুতেই ঝড়বৃষ্টির(Thunderstorm) পূর্বাভাস। আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি (Rain)। সপ্তাহের শেষের দিকে বাড়বে তাপমাত্রা। আজ সোমবার ও কাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত রয়েছ। আজ, সোমবার রাজ্যের সমস্ত জেলায় জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গ জুড়ে জারি রয়েছে হলুদ সতর্কতা।
সোমে ভিজতে চলেছে কোন কোন জেলা?
পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দোসর হতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৪০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। আপাতত চার থেকে পাঁচদিন বঙ্গজুড়ে তাপমাত্রার সেরকম বদলের কোনও সম্ভাবনা নেই। শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে। শুক্র থেকেই তাপমাত্রার পরিবর্তন হতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে। কলকাতায় আজ, সোমবার তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি। রাতের দিকে তামমাত্রা কমে ২৪ ডিগ্রিতে চলে আসতে পারে।
সপ্তাহের শুরুতেই দুর্যোগের ঘনঘটা, জেলায় জেলায় জারি সতর্কতা, রইল আবহাওয়ার সমস্ত আপডেট
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)